ফুটবল

আলভারেজ আমাদের সেরা, অ্যাটলেটিকোয় তাকে দরকার

অ্যাটলেটিকো মাদ্রিদ খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটলেটিকো মাদ্রিদ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে গোল উদযাপন করছে, দর্শকরা স্টেডিয়ামে আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে রীতিমতো বাজিমাত করে দেখিয়েছেন জুলিয়ান আলভারেজ। অ্যাটলেটিকো মাদ্রিদের ৩-২ ব্যবধানে জয়ের রাতে হ্যাটট্রিক করেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন। মেট্রোপলিটানে পিছিয়ে পড়া ম্যাচে তিন গোল করে জয় আনেন তিনি।

আলভারেজের প্রথম কোচ হুগো রাফায়েল ভারাস বলেছেন, ‘নিজের পজিশনে খেলতে না পেরে তার পারফরম্যান্সে ঘাটতি হচ্ছে। মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনের খেলার ধরনের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না তিনি। অ্যাটাকের চেয়ে রক্ষণে মনোযোগী অ্যাটলেটিকো।’

এমন সমালোচনায় ছেড়ে কথা বলেননি ক্লাবটির কোচ আলভারেজের স্বদেশী সিমিওনে। বার্তা দিয়েছেন দেখতে চান আলভারেজের সেরাটাও।

সিমিওনে বলেছেন, ‘আলভারেজ আমাদের সেরা ফুটবলার, আমাদের তাকে প্রয়োজন। আশা করছি তিনি স্ট্রাইকার হিসেবে গুরুত্বপূর্ণ দিকগুলো খুঁজে পাবেন। এতে দলও তাকে সাহায্য করতে মুখিয়ে থাকবে।’

চোটে চলতি মৌসুমে ৭ দিন মাঠের বাইরে ছিলেন আলভারেজ। এক ম্যাচ খেলেননি। বুধবার রাতের আগে পাঁচ ম্যাচ খেলে এক গোল করেছিলেন, সঙ্গে একটি অ্যাসিস্ট। ঘরের মাঠে হ্যাটট্রিক করে চেনারূপে ফিরলেন গত মৌসুমে ২৭ গোল করা তারকা।

বিষয়:অ্যাটলেটিকো মাদ্রিদ আলভারেজ ভায়োকানো লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…