চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ বাজার: ক্রেতার ভিড় থাকলেও বিক্রি কম

নুসরাত তওরীন আহমেদ নুসরাত তওরীন আহমেদ
৯:৪৪ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৩
- সেমি লিড, অর্থনীতি
A A

ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে জমে উঠতছে ঈদের বাজার। রাজধানীর মোহম্মদপুরের কৃষি মার্কেটে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। স্বাচ্ছন্দ্যে কেনা-কাটা করার জন্য অনেকেই বেছে নিয়েছেন সন্ধ্যার সময়টা। বেশ কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে ক্রেতারা, জামাকাপড়, জুতা, অলঙ্কারসহ বিভিন্ন জিনিস কেনার জন্য ভিড় করছেন দোকানে দোকানে।

পরিবার নিয়ে মার্কেটে কেনাকাটা করতে আসা সালমা আক্তার বলেন, সারাদিন প্রচণ্ড গরমের জন্য বের হওয়া হয়নি, তাই রোজা খুলে ইফতারের পর মার্কেটে এসেছি। যদিও অনেক ভিড় মার্কেটে। তাও ঈদ বলে কেনাকাটা করছি।

 

 

মোহম্মদপুরেরই শপিংমল টোকিও স্কয়ারের চিত্রও ব্যতিক্রম নয়। ঈদ উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ড দোকানগুলোতে দেয়া হয়েছে আকর্ষণীয় সব অফার। টোকিও স্কয়ারের একজন দোকান মালিক তার ক্রেতাদের জন্য রেখেছেন বিশেষ অফার।

Reneta

তিনি বলেন, আমাদের দোকানে ২০ হাজার টাকার কেনাকাটা করলেই থাকছে একটি ‘গিফট বক্স’। এই গিফট বক্সে থাকছে নগদ টাকা, শাড়িসহ অনেক কিছু।

 

 

বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের ভিড়ও বাড়তে থাকে দোকানগুলোতে, যেখানে রমজানের শুরুর দিকেও প্রায় ক্রেতাশূন্য ছিল মার্কেটগুলো। তবে ক্রেতাদের আনাগোনা থাকলেও ব্যবসার বাজার মন্দা বলে জানিয়েছেন বিক্রেতারা।

আশা অনুযায়ী ব্যবসায় অবস্থা মন্দা বলে বলছেন এক বিক্রেতা, বর্তমানে বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং করোনা ভাইরাসের প্রভাব চলতে থাকায় সব জিনিসের দাম এখন বাড়তি। আমরা চাইলেও গ্রাহকদের কাছে কম দামে পণ্য বিক্রি করতে পারছি না। গত বছরের তুলনায় এবার ব্যবসার অবস্থা খারাপ।

 

 

বিগত কয়েক বছরের মতো এবারও ঈদ গরমকালে হওয়ায়, ক্রেতারা কিছুটা আরামদায়ক কাপড়ের দিকে ঝুঁকছেন। মেয়েদের কাপড়ের পাশাপাশি ছেলেদের কাপড়ের দোকানগুলোতেও দেখা গেছে ক্রেতাদের আনাগোনা। তবে পরিস্থিতি বিবেচনায় বাজার দর কিছুটা চড়া বলে জানিয়েছেন ক্রেতারা।

মার্কেটে কেনাকাটা করতে এসে বাজেট নিয়ে হিমশিম অবস্থার মুখোমুখি এক ক্রেতা বলেন, যেই দোকানেই যাচ্ছি, কাপড় পছন্দ হলেও দামের জন্য কিনতে পারছি না। সবাই বলছে বিশ্ববাজারে ডলারের দাম বাড়ায় সব জিনিসের দাম বাড়ছে। কিন্তু আমরা যারা মধ্যবিত্তরা পড়ে গিয়েছি অসুবিধায়।

 

 

ঈদকে সামনে রেখে মার্কেট এবং শপিংমলগুলোতে ক্রেতাদের উপস্থিতি থাকলেও বেচাকেনার অবস্থা ভালো যাচ্ছে না বলে উল্লেখ করেছেন বিক্রেতারা। অন্যদিকে চড়া দামের জন্য অনেকে পছন্দমতো কেনাকাটা করতে পারছেন না বলে অভিযোগ তুলেছেন ক্রেতারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের বাজারবেচাকেনামার্কেটশপিংমল
শেয়ারTweetPin

সর্বশেষ

নামেই ফাইভ স্টার! বেঙ্গালুরুর হোটেলে মিলল পচা মাংস-দুধ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন তৎপরতার অভিযোগ: ২২ বিশ্ববিদ্যালয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT