চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলাবদ্ধতায় নিউ মার্কেটসহ বিপনীগুলোর ক্ষতি লক্ষ লক্ষ টাকা

নুসরাত তওরীন আহমেদ নুসরাত তওরীন আহমেদ
৩:৩৯ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৪
- টপ লিড নিউজ, জনপদ, ঢাকা
A A
নিউ মার্কেটসহ আশেপাশের বিপণীগুলোর ক্ষতি হচ্ছে জলাবদ্ধতার কারণে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে সকাল থেকে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় দেখা গেছে জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এতে নিউমার্কেট, গাউসিয়া, চাঁদনীচক, নুরজাহান মার্কেটসহ অন্যান্য মার্কেটগুলো জলাবদ্ধতার জন্য বন্ধ রয়েছে। ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের পণ্যের।

শুক্রবার ১২ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা গেছে, কোমর পানিতে নেমে অনেকেই নিজেদের পণ্য-মাল পানি থেকে বাঁচালোর চেষ্টা করছেন। একই অবস্থা দেখা গেছে আশেপাশের মার্কেটগুলোতেও।

নিউমার্কেটে ফুটপাতের কাপড়ের দোকানি মোঃ জাহাঙ্গীর বলেন, এতো পানি যে আমার মালামাল কি অবস্থায় আছে বুঝতে পারছি না। যারাই ভিতরে যাচ্ছে কেউ বলছে বুক পানি, কেউ বলছে কোমর পানি।

পানিতে সাঁতরে গিয়ে নিয়ের দোকানের মাল সরিয়ে আসা সাইদ সজীব বলেন, অনেক পানি ভিতরে এক পর্যায়ে যাওয়ার পর আর হাঁটতে পারি নাই সাঁতরে গিয়েছি দোকান পর্যন্ত। আমার জুতার দোকান কিন্তু যে জুতাই হাতে নিচ্ছি পানিতে ভিজে গেছে। যতটুকু বুঝছি আমার প্রায় ৫ থেকে ৮ লাখ টাকার মাল নষ্ট হয়েছে।

Reneta

গাউসিয়া মার্কেটে কাপড় ব্যবসায়ী মো. খলিল বলেন, আমার দোকান মার্কেটের দ্বিতীয় তলায়, কিন্তু এতো বৃষ্টির জন্য মার্কেটের কোনো গেট খোলা সম্ভব হয়নি। আর যদি দোকান খুলেও আজকে কোনো গ্রাহক আসবে না এই অবস্থায়। আমরা সারা সপ্তাহ শুক্রবারের অপেক্ষা করি কারণ শুক্রবার আমাদের বেচাকেনা ভালো হয়। কিন্তু আজকে আর হবেই না।

নুরজাহান মার্কেটে কাপড় ব্যবসায়ী গোলাম সিদ্দিক বলেন, এই নিউমার্কেট এলাকায় বাকি মার্কেট গুলোর তুলনায় সবচেয়ে নিচু মার্কেট এইটি। আমরা সকালে এসেই দেখছি মার্কেট পানিতে তলিয়ে গেছে।

শুক্রবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত বৃষ্টিতে সারা রাজধানী জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর মধ্যে যানবাহনের স্বল্পতায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অনেকেই গন্তব্যে না পৌছাতে পেরে ফিরছেন বাসায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্ষয়ক্ষতিজলাবদ্ধতাঢাকাবন্ধমার্কেট
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT