চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভারকুসেন ছাড়লেন, আলোনসোর পরের গন্তব্য রিয়াল?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ০৯, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

কার্লো আনচেলত্তির পর কে রিয়াল মাদ্রিদ কোচ, আলোচনা তুঙ্গে। সবার চেয়ে এগিয়ে জাভি আলোনসো। এরমধ্যেই স্প্যানিশ কোচ আনুষ্ঠানিক জানিয়ে দিলেন চলতি মৌসুমের পর আর বেয়ার লেভারকুসেনের কোচ থাকছেন না। আনচেলত্তিরও মৌসুম শেষে রিয়াল ছাড়ার আলোচনা তুঙ্গেই।

বুন্দেসলিগার শিরোপা ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গেছে। দুই ম্যাচ হাতে রেখে বায়ার্ন মিউনিখের ঘরে গেছে শিরোপা। বায়ার্ন থেকে ৮ পয়েন্ট পিছিয়ে টেবিলের দুইয়ে আছে লেভারকুসেন।

শিরোপা নিষ্পত্তি হয়ে যাওয়ার পর ভবিষ্যৎ ঠিক করতে খুব বেশি সময় নিলেন না আলোনসো। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের আগে বলে দেন, ‘ক্লাব ও আমি একমত হয়েছি, এই দুটি ম্যাচই হবে বেয়ার লেভারকুসেন কোচ হিসেবে আমার শেষ।’ আগামী ১৭মে মেইন্সের বিপক্ষে ম্যাচে লেভারকুসেনের ডাগআউটে শেষবার দাঁড়াবেন তিনি।

আলোনসোর কাছে মনে হয়েছে এটাই সিদ্ধান্ত নেয়ার উপযুক্ত সময়। পরের গন্তব্য সম্পর্কে অবশ্য স্পষ্ট করেননি। জানালেন, লেভারকুসেন ডাগআউটে শেষ দুটি ম্যাচ ভালোভাবে শেষ করতে চান। বলেছেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। এখানে কাটানো সময়টা ছিল অসাধারণ। এখনো আমাদের দুটি ম্যাচ বাকি আছে, চাই সেগুলো সুন্দরভাবে শেষ করতে।’

২০২২ সালের অক্টোবরে লেভারকুসেনের কোচ হন আলোনসো। গত মৌসুমে বুন্দেসলিগা শিরোপা জয়ের পাশাপাশি জার্মান কাপ ও জার্মান সুপার কাপ জেতান দলটিকে। এছাড়া ইউরোপা লিগে রানার্সআপ হয় লেভারকুসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলোনসোবুন্দেসলিগারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলেভারকুসেনস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬

হায়দরাবাদে সড়কের নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT