চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লেখালেন বিশ্বজয়ী আলমাদা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আলমাদা অ্যাটলেটিকো ক্লাবে যোগ দেওয়ার জন্য স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ঠিকানায় নাম লেখালেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার থিয়েগো আলমাদা। ব্রাজিলের ক্লাব বোতাফোগো ছেড়ে যোগ দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদে। স্পেনের ক্লাবটির সঙ্গে ৫ বছরের চুক্তিসই করেছেন ২৪ বর্ষী অ্যাটাকিং মিডফিল্ডার।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আলমাদাকে দলে নেয়ার বিষয়টি জানিয়েছে মাদ্রিদের ক্লাবটি। ব্রাজিলের ক্লাবটিকে ২১ মিলিয়ন ইউরো ফি দিয়ে আলমাদাকে নিয়েছে দিয়েগো সিমিওনের ক্লাব। লা লিগা ক্লাবটি বলেছে,থিয়াগো আলমাদার দলবদলের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে অ্যাটলেটিকো ডি মাদ্রিদ এবং বোতাফোগো। আগামী পাঁচ মৌসুমে লাল এবং সাদা পোশাক পরবেন আলমাদা।

আর্জেন্টাইন ক্লাব ভেলেজ সার্সফিল্ড থেকে পথচলা শুরু আলমাদার। ২০১৮ সালে ১৭ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব আটলান্টা ইউনাইটেডে পাড়ি জমান আলমাদা। প্রথম মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্সে লিগের সেরা নবাগত খেলোয়াড় নির্বাচিত হন। ২৯ ম্যাচ খেলে ছয়টি গোল করেন।

Banglabid

এরপর গত বছর জুলাইয়ে বোতাফোগোতে নাম লেখান। দলটির জার্সিতে সব মিলিয়ে ২৬ ম্যাচ খেলে তিনটি গোল করেন। পাশাপাশি ব্রাজিলিয়ান লিগ ও কোপা লিবার্তাদোরেস জয়ে ভূমিকা রাখেন। এরপর শীতকালীন দলবদলে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে ধারে খেলেন আলমাদা। সেখানে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে মাঠে নেমে দুটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেন।

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে চারটি গোল করেছেন আলমাদা। তিনি ২০২২ সালে কাতার বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন। এরপর ২০২৪ সালে প্যারিস অলিম্পিকেও আলবিসেলেস্তেদের প্রতিনিধিত্ব করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোআর্জেন্টিনাআলমাদাবোতাফোগোলিড স্পোর্টসসিমিওনে
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বয়সের ছাপ কমাতে ত্বকের যত্নে যেসব অভ্যাস জরুরি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

আগস্ট ১১, ২০২৬
ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT