বাংলাদেশ

মঙ্গলবার থেকে স্কুল-কলেজসহ সরকারি-বেসরকারি সব অফিস খোলা

শিক্ষার্থীরা স্কুলে ক্লাস করছে, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা স্কুলে ক্লাস করছে, শিক্ষকদের সাথে আলোচনা করছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলমান কারফিউ আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত তিন দিনের সাধারণ ছুটি পরিবর্তন করে আগামীকাল মঙ্গলবার থেকে দেশের সকল স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, কলকারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৫ আগস্ট) রাতে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার থেকে খোলা সারাদেশের নিম্ন আদালত। তবে সুপ্রিম কোর্ট খোলা বুধবার থেকে।

এর আগে সন্ধ্যায় বঙ্গবভন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি বঙ্গভনের সভায় অনতিবিলম্বে একটি অন্তর্বতীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সকলকে ধৈর্য ও সহনশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে এবং সেনাবাহিনীকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে আজ বঙ্গভবনে অন্তর্বতীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বিষয়:আইএসপিআর খোলা ছাত্র আন্দোলন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…