চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন, দিতে হবে পরীক্ষা

আবু রায়হান ইফাত আবু রায়হান ইফাত
৫:০০ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার আলিসের বোলিং অ্যাকশন পরীক্ষা চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: বিপিএলে দারুণ ছন্দে আলিস আল ইসলাম। টানা ভালো বোলিং করার পরও দুর্বার রাজশাহীর বিপক্ষে ছিলেন না চিটাগং কিংসের একাদশে। আগের সাত ম্যাচে নিয়েছেন ৬.৭০ ইকোনমিতে ১১ উইকেট। তারপরও বাদ পড়ার কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে আসে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের কথা। পরীক্ষা দিতে হবে তাকে। যদিও তাকে নিয়েই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমেছে চিটাগং।

বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, ‘আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রতিবেদন জমা হয়েছে। আম্পায়ারদের প্রতিবেদনের ভিত্তিতে ম্যাচ রেফারি সেটি জানিয়েছেন। আমরা বিসিবির সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দিয়েছি। সেখানেই পরবর্তী প্রক্রিয়া চলবে।’

বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও সরাসরি বোলিং থেকে নিষিদ্ধ হচ্ছেন না আলিস। তবে পরীক্ষা দিতে হবে রহস্যময় স্পিনারকে। ঢাকায় ফেরার পর আগামী শনিবার বিসিবির বোলিং অ্যাকশন বিভাগে পরীক্ষা দেবেন ২৮ বর্ষী স্পিনার।

প্রশ্ন ওঠার পরও ঢাকার বিপক্ষে আলিসের খেলার বিষয়টি নিয়ে কথা বলেছেন জাতীয় দল নির্বাচক হান্নান সরকার- ‘আমরা জানতে পেরেছি যে, আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা। এখনও অবশ্য তিনি খেলতে পারবেন, তবে সতর্কতা হিসেবেই হয়তো আগের ম্যাচে তাকে খেলায়নি দল।’

এরআগেও বোলিং নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছিলেন আলিস। ২০১৯ সালে বিপিএল অভিষেকের আসরে বোলিং অ্যাকশনের প্রশ্ন ওঠে তার। পরীক্ষা দেয়ার আগে চোট পেয়ে ৮ মাসের জন্য ছিটকে যান। পরে অ্যাকশন শুধরে ঘরোয়া ক্রিকেটে ফেরেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিসচিটাগংবিপিএল ২০২৫বিসিবিবোলিং অ্যাকশনরকিবুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT