বিনোদন

যশ রাজের স্পাই ইউনিভার্সে আলিয়া, সঙ্গে শাহরুখ!

অভিনেতা ও অভিনেত্রীর সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা ও অভিনেত্রীর সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে যোগ দিতে চলেছেন আলিয়া ভাট। জানা গেছে, সেই ছবিতে থাকছেন শাহরুখও।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, এই ছবির সাথে ‘পাঠান’ চরিত্রটিকে জুড়তে চাইছেন নির্মাতারা। শাহরুখকে দেখা যাবে ‘পাঠান’ চরিত্রে। আর ‘পাঠান’-এর ‘আশ্রিতা’ চরিত্রে দেখা যাবে আলিয়াকে।

ছবিতে শাহরুখ মূল চরিত্রে থাকছেন নাকি অতিথি চরিত্রে অল্প সময়ের জন্য দেখা দেবেন, সেই ব্যাপারে নিশ্চিত করা হয়নি। শাহরুখ ও আলিয়া ছাড়াও থাকছেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ।

জানা গেছে, আলিয়া অভিনীত চরিত্রটি নিয়ে আদিত্য চোপড়ার অনেক বড় পরিকল্পনা আছে। এই বলিউড নায়িকাকে তারা এমন রূপে আনতে চলেছে, যা দর্শককে অবাক করবে। এই ছবির শিরোনাম এখনো ঠিক হয়নি। এটি হতে চলেছে আলিয়া ভাটের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি।

এখন পর্যন্ত যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সবচেয়ে সফল ছবি হলো ‘পাঠান।’ ছবিটি ভারতের বক্স অফিসে ৫০০ কোটির বেশি আয় করেছে।

আলিয়াকে শেষ দেখা গিয়েছিল করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’তে। তার বিপরীতে ছিলেন রণবীর সিং। ছবিটি দারুণ ব্যবসা করেছে। এই ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ারও জিতেছেন আলিয়া।

বিষয়:আলিয়া ভাট শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…