চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ বছর পর বিশ্বকাপে আলজেরিয়া, মাহারেজের অপেক্ষার অবসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আলজেরিয়া ফুটবল দল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আলজেরিয়া শেষবার বিশ্বকাপে অংশ নিয়েছিল ২০১৪ ব্রাজিল আসরে। পরে রাশিয়া ও কাতার বিশ্বকাপে জায়গা করতে পারেনি তারা। অপেক্ষার অবসান ঘটিয়ে ২০তম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আলজেরিয়া। সুযোগ মিলছে ম্যানচেস্টার সিটির তারকা সাবেক রিয়াদ মাহরেজের দ্বিতীয়বার বিশ্বমঞ্চে খেলার।

বিশ্বকাপ বাছাইয়ে বৃহস্পতিবার সোমালিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে জেনারেশনাল আইকন মাহারাজের দল। সিটি সাবেক এদিন একটি গোলের সঙ্গে দুটি অ্যাসিস্ট করেছেন। আলজেরিয়া চতুর্থ আফ্রিকান দেশ হিসেবে জায়গা করে নিয়েছে তিন দেশ নিয়ে হতে চলা ২০২৬ বিশ্বকাপে।

আফ্রিকান ফুটবল কনফেডারেশন থেকে আলজেরিয়ার আগে বিশ্বকাপ টিকিট নিশ্চিত করেছে মরক্কো, তিউনিশিয়া ও মিশর।

রিয়াদ মাহারেজ সোমালিয়ার জালে বল জড়ান ১৯ মিনিটে। জোড়া গোল করেন মোহাম্মেদ আমৌরা। প্রথমার্ধে ছয় মিনিটে প্রথম গোল, দ্বিতীয়টি দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৮ মিনিটে, সোমালিয়ার জালে আমৌরার দুটি গোলেই সহায়তা করেন ৩৪ বর্ষী মাহারেজ।

বিশ্বকাপে আলজেরিয়া অংশ নেবে পঞ্চমবারের মতো। এ পর্যন্ত তারা বিশ্বকাপের গ্রুপপর্ব টপকাতে পেরেছে একবার। ২০১৪ বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে জার্মানির বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল। মাহারেজ সেই বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে বিশ্বমঞ্চে অভিষেক ম্যাচ ও একমাত্র ম্যাচটি খেলেছিলেন।

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপআলজেরিয়াবিশ্বকাপ বাছাইরিয়াদ মাহারাজলিড স্পোর্টসসোমালিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

পরবর্তী

আ স ম আবদুর রবের বাসায় ‘গণতন্ত্র মঞ্চ’- এবি পার্টি-গণঅধিকার পরিষদ-এনসিপি’র বৈঠক

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আ স ম আবদুর রবের বাসায় ‘গণতন্ত্র মঞ্চ’- এবি পার্টি-গণঅধিকার পরিষদ-এনসিপি’র বৈঠক

বাংলাদেশি যুবক ও যুবতী ক্রেতা ও বিক্রেতার মধ্যে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে ২৭ হাজারেরও বেশি বিদেশিকে বহিষ্কারের হুঁশিয়ারি

সর্বশেষ

স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT