ফুটবল

‘মেসির সময়ে সবকিছু সহজ ছিল’

বার্সেলোনা ফুটবল খেলোয়াড়রা আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ফুটবল দলের দুই খেলোয়াড় আনন্দে উদযাপন করছে, মাঠে ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

বার্সেলোনার হয়ে লিওনেল মেসি যখন খেলতেন, তখন সবকিছু সহজ ছিল। স্প্যানিশ জায়ান্টদের লেফটব্যাক জর্ডি আলবা এমন কথা বলেছেন। বার্সায় দুজনের ভালো একটা জুটিই ছিল।

‘আমরা দুজনকে মাঠে ভালো বুঝতাম। সবাই আমাদের জুটি বুঝে যাওয়ায় কাজটা আমাদের জন্য কঠিনই হয়ে যেত। কিন্তু মেসি মাঝে মাঝে অন্য সতীর্থদের পেতো, যারা আনমার্কড থাকত। আমাদের দুর্দান্ত জুটি ছিল।’

‘মেসির সঙ্গে সবকিছু সহজ ছিল। আমার প্রায় সব অ্যাসিস্ট থাকত তার দিকে, এমনকি এল সাদরের বিপক্ষে করা আমার প্রথম অ্যাসিস্টের কথাও মনে আছে। খেলার সবদিক থেকেই সে সেরা।’

২০২১ সালে মেসি ফ্রি এজেন্ট হয়ে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইনে চলে যান। আলবার ভাষ্যমতে, লা লিগা সবসময় তার মতো একজন খেলোয়াড়ের অভাববোধ করবে।

বিষয়:আলবা বার্সেলোনা লিওনেল মেসি স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…