ফুটবল

আল-নাসেরের সঙ্গে নতুন চুক্তি করছেন রোনালদো

আল-নাসেরের সঙ্গে রোনালদো নতুন চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো আল-নাসেরের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন, ফুটবল মাঠে তার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নেশনস লিগের ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে পর্তুগালের শিরোপা জয়ের পর ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন আল-নাসেরে থাকছেন। সেটি চূড়ান্ত করার পথে পর্তুগিজ মহাতারকা। শিগগিরই সৌদি আরবের ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে চলেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

দলবদলের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্র‌্যাব্রিজিও রোমানো জানিয়েছেন খবর। বলেছেন, নথিপত্র যাচাই-বাছাই শেষে আল-নাসেরের সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে চলেছেন রোনালদো।

রোনালদো ঠিক কতদিন থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি। সেটি নিয়ে আলোচনা চলছে, একবছর বা দুই বছরের চুক্তি হতে পারে। রোনালদো চাইলে সেটি ২০২৭ সালের জুন পর্যন্ত বাস্তবায়ন হবে।

এর আগে সৌদি ক্লাবটি রোনালদোকে ৪০০ মিলিয়ন ইউরো এবং ক্লাবের একটি শেয়ারের বিনিময়ে দুবছরের জন্য চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছিল।

বিষয়:আল-নাসের রোনালদো সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…