চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল রোনালদোর ক্লাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্ব ফুটবলের বড় কোন মঞ্চে কখনও খেলেনি বাংলাদেশ। আগামী কয়েক বছরে খেলার খুব একটা সম্ভাবনাও নেই। বিশ্বকাপের মতো মঞ্চে না খেলেও বিশ্ব ফুটবলে প্রায়ই আসছে বাংলাদেশের নাম। এবার যেমন এলো সৌদি আরবের ফুটবলাঙ্গন থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোদের ক্লাব আল নাসের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশেকে।

বিশ্ব ফুটবলে বাংলাদেশের পরিচিতি দিনদিন বেড়েই চলেছে। সেটি এদেশের দর্শকদের সমর্থন ও ফুটবল উন্মাদনা ঘিরে। যা দিয়ে আন্তর্জাতিক খবরের শিরোনাম হচ্ছে বাংলাদেশ। বিভিন্ন সময়ে বাংলাদেশকে শুভেচ্ছা জানাচ্ছে ফুটবল পরাশক্তি অনেক দেশ ও ক্লাব।

সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরে গত নভেম্বরে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর ক্লাবটির জনপ্রিয়তা বেড়েছে কয়েক গুণ। রোনালদোর ভক্তরা খোঁজ খবরও নেয়া শুরু করে আল নাসেরের। বাংলাদেশে যে সিআর সেভেন ভক্ত অনেক, সেটি জানা হয়ে গেছে ক্লাবটির। বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো বলছে সেটাই।

কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনার প্রতি বাংলাদেশি দর্শকদের সমর্থন-উন্মাদনা নতুন মাত্রায় ছড়ায় বিশ্বব্যাপী। সেসময় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছিলেন। বিশ্বকাপ জয়ের পরও নানাভাবে লিওনেল মেসির দেশ ও দলের দিক থেকে সমর্থকদের ধন্যবাদ জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-নাসেররোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগস্বাধীনতা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT