চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর হ্যাটট্রিক, মানের জোড়া গোল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ও তার সতীর্থরা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দুই ম্যাচ হেরে বেশ চাপেই ছিল আল নাসের। তবে চাপ কাটিয়ে তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল সৌদি প্রো লিগের ক্লাবটি। ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকের সঙ্গে সাদিও মানের জোড়া লক্ষ্যভেদে আল ফাতেহর বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে লুইস কাস্ত্রোর দল।

প্রিন্স আবদুল্লাহ বিন জালাভি স্টেডিয়ামে শুক্রবার রাতের ম্যাচে জ্বলে উঠেছিল রোনালদো-মানে জুটি। শুরু থেকেই আল ফাতেহকে চাপে রাখে রোনালদো বাহিনী।

মানের বাড়ানো বল থেকে ২৬ মিনিটেই গোল পাওয়ার সুযোগ ছিল রোনালদোর। তবে ভালো জায়গায় শট নিতে না পারলেও পরের মিনিটে দুজনের দারুণ বোঝাপড়ায় গোল পেয়ে যান বায়ার্ন মিউনিখ থেকে আসা মানে। আল নাসেরে আসার পর এটি সেনেগালিজ ফরোয়ার্ডের দ্বিতীয় গোল।

Banglabid

সিআর সেভেনকেও অবশ্য গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ৩৭ মিনিটে সুলতান আল ঘাননামের কাছ থেকে বল পেয়ে হেডে বল জালে জড়ান। এর ফলে ২০২৩-২৪ মৌসুমে লিগে প্রথমবার নিশানাভেদ করেন পর্তুগিজ মহাতারকা।

বিরতির পর ৫৫ মিনিটে আবদুলরহমান ঘারিবের বানিয়ে দেয়া বলে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। স্কোরলাইন দাঁড়ায় ৩-০। দলের চতুর্থ গোলে মানেকে সহায়তা করেন ঘারিব। তার কাছ থেকে বল পেয়ে ৮১ মিনিটে নিজের দ্বিতীয়বার বল জালে জড়ান ৩১ বর্ষী ফুটবলার।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিকের দেখা পান ৩৮ বর্ষী রোনালদো। বড় জয়ে ৩ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলে ১২ নম্বরে আছে আল নাসের। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এক ও দুইয়ে আছে যথাক্রমে আল ইত্তিহাদ ও আল আহলি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-আহলিআল-নাসেরমানেরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তান কি ব্রিকসে যোগ দিতে আবেদন করেছিল

পরবর্তী

প্রিগোজিনসহ ১০ রুশ সেনার মরদেহ উদ্ধার

পরবর্তী
প্রিগোজিনসহ ১০ রুশ সেনার মরদেহ উদ্ধার, ধ্বংসস্তূপের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিগোজিনসহ ১০ রুশ সেনার মরদেহ উদ্ধার

নরেন্দ্র মোদি চাঁদের দুইটি নামকরণ ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদের ২টি জায়গার নামকরণ করলেন নরেন্দ্র মোদি

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT