চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিক্সিং অভিযোগ: তিন সদস্যের ‘স্বাধীন তদন্ত কমিটি’ করল বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি বিপিএলে মাঠের চেয়ে বাইরের ঘটনায় আলোচনা বেশি। ইতিমধ্যে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ‘স্বাধীন তদন্ত কমিটি’ গঠন করার কথা বলেছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেই তিন সদস্যদের কমিটি গঠন করেছে বিসিবি।

সোমবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে ‘স্বাধীন তদন্ত কমিটি’ গঠন করার কথা জানায় বিসিবি। আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দারকে আহবায়ক করে কমিটি করেছে বোর্ড। সদস্য হিসেবে আছেন সাবেক ক্রিকেটার শাকিল কাসেম ও আন্তর্জাতিক আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরী।

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট (আকু) বাংলাদেশ ক্রিকেটের সততা সম্পর্কিত সকল বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যথাযথ গোপনীয়তা ও সংবেদনশীলতার সঙ্গে বিষয়গুলো পরিচালনা করছে। এরই অংশ হিসেবে, দুর্নীতিবিরোধী ইউনিট এর তদন্ত কার্যক্রমে সহায়তা করবে স্বাধীন তদন্ত কমিটি।

এর আগে গত শনিবার ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে মুখ খোলে বিসিবি। বিবৃতিতে জানায়, ‘বিসিবি বিপিএল-সংক্রান্ত সম্ভাব্য দুর্নীতিবিরোধী উদ্বেগ সম্পর্কিত গণমাধ্যম প্রতিবেদনে অবগত রয়েছে। বোর্ড পুনরায় নিশ্চিত করতে চায় যে, খেলার সততা ও আদর্শ রক্ষার প্রতি বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। বিসিবি আইসিসির দুর্নীতিবিরোধী বিধি কঠোরভাবে অনুসরণ করে এবং যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আকুফিক্সিংবিপিএল ২০২৫বিসিবিলিড স্পোর্টসস্বাধীন তদন্ত কমিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT