বিনোদন

রহস্যময় ছবি পোস্ট করে জন্মদিনে সুখবর দিলেন অক্ষয়

অক্ষয় কুমার হ্যালোউইন সাজে, পাত্রে মুখ ঢেকে, পেছনে অন্ধকার শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্ষয় কুমার হ্যালোউইন থিমে সাজে, পাত্রে মুখ ঢেকে, পেছনে অন্ধকার শহর ও বাতির আলো।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জন্মদিনের সকালে ভক্তদের সুখবর দিলেন অক্ষয় কুমার। এক রহস্যময় ছবি পোস্ট করে অক্ষয় জানালেন, তার নতুন ছবি আসছে।

সোমবার সকালে ইনস্টাগ্রামে এক অদ্ভুত ছবি প্রকাশ করেন অক্ষয়। ছবিটি একটি মোশন পোস্টার। এতে দেখা যাচ্ছে একটি কালো বিড়ালের লেজ। তারপর দেখা যায় অক্ষয়কে। হাতে এক বাটি দুধ। সে দিকে জিভ বাড়িয়ে রেখেছেন তিনি। কালো বিড়ালটি ঠিক তার কাঁধের উপর দাঁড়িয়ে।

জন্মদিনে ভক্তদের উদ্দেশে অক্ষয় লিখেছেন, ‘বছরের পর বছর আপনারা আমার জন্মদিনে যে ভাবে ভালবাসা জানিয়েছেন তার জন্য ধন্যবাদ। এ বছরের জন্মদিন উদযাপন করছি আসন্ন ছবি ‘ভূত বাংলা’র ফার্স্ট লুক ভাগ করে। প্রায় ১৪ বছর পর প্রিয়দর্শনের সঙ্গে আবার কাজ করার জন্য আমি যার পর নাই উৎসাহিত। দীর্ঘ অপেক্ষার পরে শুরু হচ্ছে এই স্বপ্নের ছবি। আপনাদের সঙ্গে এই সফরের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য আমার আর তর সইছে না। যাদু কেমন হয়, তা জানার জন্য সঙ্গে থাকুন।’

২০১০ সালে প্রিয়দর্শনের ‘খাট্টা-মিঠা’ ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয়। ২০২৫ সালে মুক্তি পেতে পারে অক্ষয়ের সঙ্গে তার দ্বিতীয় ছবি ‘ভূত বাংলা’। ছবিতে অক্ষয়ের সঙ্গে আর কোন তারকা থাকছেন, তা এখনও জানা যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)


সূত্র: এনডিটিভি

বিষয়:অক্ষয় কুমারভূত বাংলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…