চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যর্থতার পরও বছরে কেন ৪টি সিনেমা করেন অক্ষয়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১৮, জুন ২০২৫
বিনোদন
A A
অক্ষয় কুমারকে দেখা যাচ্ছে, তিনি একটি সিনেমার শুটিং সেটে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। নব্বই দশকে এক বছরে ১১টি সিনেমাও মুক্তি পেয়েছে তার। এখনো প্রতি বছর ৪-৫টি সিনেমায় অভিনয় করেন।

গত কয়েক বছর ধরে বক্স অফিসে ব্যর্থতার দায় কাঁধে নিয়েই একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন অক্ষয়।

চলতি মাসে মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ‘হাউজফুল ৫’ সিনেমা। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। ফলে আলোচনায় রয়েছেন তিনি।

Banglabid

বক্স অফিসে ব্যর্থ হওয়ার পরও প্রতি বছর এতগুলো সিনেমায় কেন অভিনয় করেন অক্ষয়? পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাব দিয়েছেন ‘খিলাড়ি’ তারকা।

অক্ষয় কুমার বলেন, “আমি এটা ভালোবাসি। বিভিন্ন চরিত্রে অভিনয় করাটা উপভোগ করি। তাহলে কেন করব না? কিছু লোক প্রশ্ন তুলেছেন, আমি বছরে কেন ৪টি সিনেমা করি? এটা না করার কোনো কারণ দেখি না। কাজ পেলে অবশ্যই করব। কিছু সিনেমা চলে, কিছু চলে না।”

খানিকটা ব্যাখ্যা করে অক্ষয় কুমার বলেন, “একজন মানুষকে প্রতিদিন কাজ করতে হয়, প্রতিদিন তাকে অফিসে যেতে হয়। ঘরে বসে বলতে পারেন না, এখন একটু থেমে যাই। আমি কাজ করতে চাই। যেহেতু আমি চারটি সিনেমা করি, তাই বিভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। এটা আমাকে খুব আনন্দ দেয়।”

Reneta

নতুন চরিত্র, নতুন পরিচালকের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করে অক্ষয় কুমার বলেন, “আমি এমন চরিত্রে অভিনয় করার চেষ্টা করি, যা নতুন। বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করতে চাই। এমন গল্প বলতে চাই, যা আগে কখনো বলা হয়নি। আমি খুব আনন্দিত যে, সি. শঙ্করন নায়ারের গল্প বলার সুযোগ পেয়েছি। এর আগে ‘স্কাই ফোর্স’, ‘সারফিরা’সহ বেশ কয়েকটি সিনেমা তৈরি হয়েছে। সবসময়ই যতটা সম্ভব চরিত্র হয়ে ওঠার চেষ্টা করি।”

অক্ষয় কুমারের হাতে বর্তমানে চারটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘ভূত বাংলা’, ‘হেরা ফেরি থ্রি’ ও মহেশ মাঞ্জেরেকর পরিচালিত একটি বায়োপিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারখিলাড়িবলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরান কখনোই আপস করবে না: খামেনি

পরবর্তী

‘তাণ্ডব’-এর পর আবারও প্রেক্ষাগৃহে জয়ার নতুন ছবি

পরবর্তী
জয়া অভিনীত নতুন ছবির পোস্টার, দুই নারী চরিত্রের মুখাবয়ব দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

'তাণ্ডব'-এর পর আবারও প্রেক্ষাগৃহে জয়ার নতুন ছবি

বৈঠকে অংশ নেওয়া নেতারা আলোচনা করছেন, বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার ফোন পেয়ে বৈঠকে অংশ নিয়েছে জামায়াত: ডা. সৈয়দ আবদুল্লাহ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT