চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমাচ্ছে এয়ার ইন্ডিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ২০, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
এয়ার ইন্ডিয়া এ350 উড়োজাহাজ বিমানবন্দরে পার্কিংয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে ২১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত তারা ১৬টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমাবে এবং ৩টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট সম্পূর্ণ স্থগিত থাকবে।

সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কিছুদিন আগেই বোয়েইং ৭৮৭, বোয়েইং ৭৭৭ সহ বেশ কিছু এয়ারক্রাফ্টের পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এয়ার ইন্ডিয়া। গত সপ্তাহে আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর বেশ কিছু পদক্ষেপ নেয় এয়ার ইন্ডিয়া।

বৃহস্পতিবার (১৯ জুন) সেই ঘটনার এক সপ্তাহের মাথায় এয়ার ইন্ডিয়া জানায়, তারা কার্যক্রমের স্থিতিশীলতা নিশ্চিত করা, দক্ষতা বৃদ্ধি করা এবং যাত্রীদের শেষ মুহূর্তের অসুবিধা কমানোর লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে।

সংশোধিত সময়সূচীতে দিল্লি-নাইরোবি, অমৃতসর-লন্ডন গ্যাটউইক এবং গোয়া (মোপা)-লন্ডন গ্যাটউইকসহ নির্বাচিত রুটগুলোর সম্পূর্ণ স্থগিত থাকবে এবং বেশ কয়েকটি উত্তর আমেরিকা, ইউরোপীয়, সুদূর পূর্ব এবং অস্ট্রেলিয়ান রুটে পরিষেবা হ্রাস করার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

উত্তর আমেরিকার যেসব রুটে ফ্রিকোয়েন্সি কমবে, সেগুলো হলো দিল্লি-টরন্টো, দিল্লি-ভ্যাঙ্কুভার, দিল্লি-সান ফ্রান্সিসকো, দিল্লি-শিকাগো এবং দিল্লি-ওয়াশিংটন। মোট ১৬ টি আন্তর্জাতিক রুটে এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা আপাতত কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৬ আন্তর্জাতিক রুটএয়ার ইন্ডিয়াফ্লাইট কমাচ্ছেভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT