এয়ার ইন্ডিয়ার ৩০ কেবিন ক্রু চাকরিচ্যুত

Air India Express aircraft parked on the runway, ready for departure, under a clear blue sky. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের অন্যতম উড়োজাহাজ সেবা সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তার ৩০ জন কেবিন ক্রুকে চাকরিচ্যুত করেছে।
বুধবার ৮ মে এয়ারলাইনের প্রায় ৩০০ ক্রু সদস্যরা অসুস্থতার অজুহাত দেখিয়ে নিজেদের মোবাইল ফোন বন্ধ করে দেয়। যার ফলে শিডিউল বিপর্যয়ের মুখে ৭৬টি ফ্লাইট বাতিল করতে হয় সংস্থাটিকে। ঘটনাক্রমে ৩০ ক্রু সদস্যকে চাকরিচ্যুত করেছে এয়ারইন্ডিয়া।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সংস্থাটি টাটা গ্রুপের মালিকানাধীন। এয়ার ইন্ডিয়ার এক সূত্র জানিয়েছে, ক্রু সদস্যরা নতুন নিয়োগের শর্তাবলীর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এমন পদক্ষেপ নিয়েছেন।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একজন মুখপাত্র জানিয়েছিলেন, এই বিষয়ে কর্তৃপক্ষও জড়িত আছে যাদের আশা এয়ার ইন্ডিয়ার নাম খারাপ করা এবং যাত্রীদের ভোগান্তি। চাকরিচ্যুত ২৫ জন ক্রু সদস্যকে দেয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, গণছুটির স্পষ্টভাবে কোন যুক্তিসঙ্গত কারণ প্রমাণ না করতে পারায় তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, কর্মীদের নিজের প্রতিষ্ঠানের প্রতি অনিয়মের জন্য প্রচুর সংখ্যক ফ্লাইট বাতিল করতে হয়েছে যা প্রতিষ্ঠানের সম্মানিত যাত্রীদের জন্য ভোগান্তির কারণ হয়। আপনার কাজটি কেবল জনস্বার্থেরই ক্ষতিকর নয়, বরং বিব্রতকর এবং প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি।






