আন্তর্জাতিক

প্রসাবকাণ্ডে শাস্তির মুখে এয়ার ইন্ডিয়া

এয়ার ইন্ডিয়া এর একটি বিমান আকাশে উড্ডয়ন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এয়ার ইন্ডিয়া এর একটি বিমান আকাশে উড্ডয়ন করছে, যা বাংলাদেশের আকাশপথে চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগে এখনও চলছে তোলপাড়। এ ঘটনায় এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ রূপি জরিমানা করেছে দেশটির ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন।

এছাড়াও নিউইয়র্ক-নয়াদিল্লি বিমানের পাইলট-ইন-কমান্ডকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। তিনি কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন উল্লেখ করে ডিজিসিএ।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে চার মাসের জন্য অভিযুক্ত যাত্রী শঙ্কর মিশ্রের বিমান যাত্রা নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ আগামী চার মাস তিনি এয়ার ইন্ডিয়ার কোনো বিমানে যাত্রা করতে পারবেন না। এর আগে অবশ্য, ৩০ দিনের জন্য তার বিমানযাত্রা নিষিদ্ধ করা হয়েছিল।

ডিজিসিএ জানিয়েছে, এই ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেয়নি বিমান সংস্থা, বরং ধামাচাপা দিতে চেষ্টা করেছে। ক্রু সদস্যরা তাদের কর্তব্য পালন করেনি। এই পরিপ্রেক্ষিতেই এদিনের সিদ্ধান্ত নেওয়া হলো বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, গত ৪ জানুয়ারি দিল্লি পুলিশের পক্ষ থেকে মহিলার লিখিত অভিযোগটির ভিত্তিতে, শঙ্কর মিশ্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

বিষয়:ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…