চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের টেলিভিশন ইতিহাসে প্রথম এআই মিউজিক ভিডিও

কাজী নজরুলের লেখা ও সুর করা নাতে রাসুলে কণ্ঠ দিয়েছেন কুসুম সিকদার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৬
বিনোদন
A A

দেশের টেলিভিশন ইতিহাসে প্রথমবারের মতো এআই প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হলো একটি মিউজিক ভিডিও। উদ্যোগটি নিয়েছে দেশের প্রথম ডিজিটাল চ্যানেল হিসেবে স্বীকৃত চ্যানেল আই।

রবিবার (১ মার্চ) চ্যানেল আইয়ের পর্দায় মিউজিক ভিডিওটি প্রথম সম্প্রচারিত হয়। পরে এটি চ্যানেলটির ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রকাশ করা হয়।

এদিন চ্যানেল আই পরিদর্শনে আসেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি। সফরকালে তাকে বিশেষভাবে প্রদর্শন করা হয় এআই প্রযুক্তিতে নির্মিত এই মিউজিক ভিডিওটি।

এআই নির্মিত মিউজিক ভিডিওটি নিয়ে চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, নতুনত্বের ধারাবাহিকতায় বরাবরই দর্শকদের ভিন্ন কিছু উপহার দেওয়ার চেষ্টা করে চ্যানেল আই। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এআই নির্ভর এই বিশেষ নির্মাণ।

ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজের পরিকল্পনায় ভিডিওটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম–এর ব্যানারে।

মিউজিক ভিডিওটির জন্য নির্বাচন করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর লেখা ও সুর করা বিখ্যাত নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’। যেখানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা কুসুম সিকদার।

Reneta

সংগীত পরিচালনা করেছেন সজীব খান। আর এআই ভিজ্যুয়ালাইজার হিসেবে কাজ করেছেন জিয়াউল হক খোকন।

প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে নির্মিত এই মিউজিক ভিডিও দেশের টেলিভিশন অঙ্গনে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলে দিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এআইকণ্ঠকুসুম সিকদারচ্যানেল আইডিজিটাল চ্যানেলনাতে রাসুলফরিদুর রেজা সাগরমিউজিক ভিডিওশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতালিতে একই পরিবারের তিনজনকে হত্যা, বাংলাদেশি সন্দেহভাজনের ছবি প্রকাশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা: মহররমের মিছিলে বিষাক্ত বড়িসহ আটক ১

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রক্তক্ষয়ী সংঘর্ষে ভাঙ্গায় আহত অর্ধশতাধিক, তিন ঘণ্টা বন্ধ মহাসড়ক

জুন ২৮, ২০২৬

সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT