বিনোদন

ইমতিয়াজ আলীর হাত ধরে বলিউডে পা রাখবেন ফাহাদ ফাসিল

দুই বলিউড তারকা, একজন সেজেছেন স্যুটে, অন্যজন ক্যাজুয়াল পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বলিউড তারকা আলাদা আলাদা পোশাকে, একটি পেশাদার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মালয়ালম সুপারস্টার ফাহাদ ফাসিলকে এবার দেখা যাবে বলিউডে। ‘জাব উই মেট’ নির্মাতা ইমতিয়াজ আলীর মিউজিক্যাল লাভ স্টোরির মাধ্যমে বলিউডে পা রাখছেন এই জনপ্রিয় অভিনেতা।

‘বিক্রম’ ও ‘পুষ্পা’-র মতো একাধিক জনপ্রিয় তামিল ও তেলেগু ছবিতে অভিনয় করেছেন ফাহাদ। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, তিনি বলিউডে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন। এক সূত্র বলেছেন, ‘ফাহাদ ও ইমতিয়াজ গত কয়েকমাসে অনেকগুলো মিটিং করেছেন। তাদের দুজনের মত মিলেছে। দুজনেই সঠিক সেটআপে কাজ শুরু করতে চান, যেহেতু এটা তাদের প্রথম একসঙ্গে কাজ। ইমতিয়াজের মতো নির্মাতার হাত ধরে বলিউডে অভিষেক নিয়ে ফাহাদ খুবই আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘ইমতিয়াজ খাটি প্রেমের গল্প বানাবেন। মূল নারী চরিত্র এখনও নির্বাচন করা হয়নি। ফাহাদ ছবির বিষয়বস্তু নিয়ে আনন্দিত।’

জানা গেছে সিনেমার শুটিং আগামী বছরের প্রথম দিকে শুরু হবে। ছবিটি মুক্তি পাবে ২০২৫-এর শেষে।

বিষয়:ইমতিয়াজ আলী ফাহাদ ফাসিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…