চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটফ্লিক্স গ্লোবালের শীর্ষ পাঁচে ইমতিয়াজ আলীর ‘অমর কিং চমকিলা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

গেল ১২ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে স্টিমিং হয়েছে বলিউড সিনেমা ‘অমর কিং চমকিলা’। আর মুক্তি পেতেই রীতিমত সাড়া ফেলে দিয়েছে এই ছবিটি। শুধু তাই নয়, মুক্তির অল্প সময়ের মধ্যেই নেটফ্লিক্স গ্লোবালের শীর্ষ পাঁচটি চলচ্চিত্রের মধ্যে স্থান করে নিয়েছে এই সিনেমাটি। কিন্তু কী এমন আছে এই সিনেমাতে জানেন কি?

ভারতের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলী পরিচালিত এই সিনেমাটির গল্প নির্মাণ হয়েছে আশির দশকের একজন পাঞ্জাবি গায়ক চমকিলার জীবনকে কেন্দ্র করে। যেখানে পাঞ্জাবি এই গায়ক কীভাবে গানের মধ্য দিয়ে অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠেন এবং কীভাবে মাত্র ২৭ বছর বয়সে বিদায় নিলেন দুনিয়া থেকে, সেটাই তুলে আনা হয়েছে।

দিলজিৎ দোসাঞ্জ ও পরিণীতি চোপড়া অভিনীত চলচ্চিত্রটি আশির দশকে উত্তাল পাঞ্জাবের জঙ্গিবাদের পটভূমিতে তৈরি হয়েছে। সেখানে ব্যাপকভাবে জনপ্রিয় চমকিলা, যার গানগুলো জড়িয়ে ছিল নানা বিতর্ক ও উত্তেজনায়। ধারণা করা হয়, এমন কোনো গানকে কেন্দ্র করেই চমকিলা ও তার স্ত্রীকে গুলি করে হত্যা করা হয়। সিনেমার ছয়টি গান লিখেছেন ইরশাদ কামিল এবং কণ্ঠ দিয়েছেন এআর রহমান।

এদিকে ছবিটি মুক্তির এত অল্প সময়ে একে ঘিরে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ইমতিয়াজ বলেন, ‘ফিল্ম ও আমার প্রতি দর্শকরা যে উষ্ণতা ও ভালোবাসা দেখিয়েছেন, বিষয়টি আমি অনুভব করতে পারছি।’

নির্মাতা ইমতিয়াজ জানান, মুম্বাইয়ে যখন প্রথম সিনেমার প্রদর্শনী হয় তখনই তিনি বুঝতে পেরেছিলেন, তিনি সঠিক পথে আছেন। কারণ চমকিলার গল্প পাঞ্জাবের ঐতিহ্য, ভাষা ও বাকি সব বিষয়ও তুলে ধরে। পাশাপাশি পর্দায় একজন গায়ক রাস্তায় গান করতে করতে প্রতিষ্ঠিত হয়ে ওঠার গল্পকেও তিনি তুলে ধরতে পেরেছিলেন। তার কাছে পাঞ্জাবের মতো চমকিলার জীবনও একাধারে গৌরব ও সংঘাতময়।

এর আগে ইমতিয়াজের ‘লাভ আজ কাল’, ‘রকস্টার’ ও ‘জাব উই মিট’-এর মধ্য দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছিল। তবে ‘অমর সিং চমকিলা’ তার প্রথম বায়োপিক। ইমতিয়াজ বলেন, ‘যেহেতু এটি একটি বাস্তব ঘটনা নিয়ে তৈরি ফিল্ম, তাই চেষ্টা করেছি বেশকিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যতটুকু সম্ভব দর্শকদের সত্য গল্পটি জানাতে।’ –পিঙ্কভিলা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘অমর কিং চমকিলা’ইমতিয়াজ আলীদিলজিৎ দোসাঞ্জপরিণীতি চোপড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

জুন ২৫, ২০২৬

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT