বিনোদন

প্রথম দিনে ১০ কোটি ছাড়াবে ‘লাভ আজ কাল’র আয়?

প্রেমিক প্রেমিকা শান্তিপূর্ণ মুহূর্তে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিক ও প্রেমিকা শান্তিপূর্ণ মুহূর্তে বসে আছেন, একে অপরের পাশে, ঘরে বসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ান ও সারা আলি খানের ‘লাভ আজ কাল’। ছবিটির ট্রেলার ও গান মুগ্ধ করেছে দর্শকদের। তাই বক্স অফিস বিশেষজ্ঞরা ধারণা করছেন ছবিটি ভালো ব্যবসা করবে।

ট্রেড অ্যানালিস্ট গিরিশ জোহর বলেছেন, প্রথম দিনে ৯-১০ কোটি রুপি আয় করে নিবে ছবিটি। এমনকি ১২-১৩ কোটি রুপিও ছাড়াতে পারে আয়। সারা আলি খান এবং কার্তিক আরিয়ান যেহেতু নতুন প্রজন্মের আকর্ষণ, তাই ছবিটি নিয়ে প্রত্যাশা বেশি।

২০০৯ সালে মুক্তি পাওয়া সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোনের ‘লাভ আজ কাল’ প্রথম দিনে আয় করেছিল ৮.০২ কোটি রুপি। ছবিটি পুরো বিশ্বে আয় করতে পেরেছিল ১১৬.২২ কোটি।

বলিউডের বহু চর্চিত জুটি সারা আলি খান এবং কার্তিক আরিয়ান। তাদের প্রেমের খবর প্রায়ই থাকে শিরোনামে। তাই বড় পর্দায় কার্তিক-সারা জুটির রসায়ন দেখার জন্য ‘লাভ আজ কাল’ ছবিটি নিয়ে বাড়তি আগ্রহ দর্শকের। ‘লাভ আজ কাল’ ছবিটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলি। -হিন্দুস্তান টাইমস

বিষয়:ইমতিয়াজ আলী লাভ আজ কাল সাইফ আলী সারা আলি খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…