বিনোদন

হাসপাতালে শুয়ে আফজাল নিলেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার

ওয়েব সিরিজ 'বোধ' এ দুর্দান্ত অভিনয়ের জন্য ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’ এ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন আফজাল হোসেন

অভিনেতা ও চিকিৎসক একসঙ্গে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা ও চিকিৎসক একসঙ্গে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জমকালো আয়োজনে শনিবার রাতে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো আইসিটি ডিভিশন প্রেজেন্টস ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’। এবারের আয়োজনে ওয়েব সিরিজ বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন কিংবদন্তী অভিনেতা আফজাল হোসেন।

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত গেল বছরে হইচইয়ের স্ট্রিমিং হওয়া ‘বোধ’ ওয়েব সিরিজটির জন্য বিচারকরা শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে আফজাল হোসেনকেই বেছে নেন। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় স্বভাবতই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন গুণী এই অভিনেতা৷

তবে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড কর্তৃপক্ষের উদ্যোগে আফজাল হোসেনকে হাসপাতালেই পৌঁছে দেয়া হয় শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটি। হাসপাতালের বিছানায় শুয়েই তা গ্রহণ করেন তিনি। এসময় হাস্যোজ্বল চেহারায় দেখা গেছে তাকে।

গত ৪ সেপ্টেম্বর অসুস্থ বোধ করলে রাতেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন আফজাল হোসেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ভালো আছেন তিনি। জানা গেছে, সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন তিনি।

বিষয়:আফজাল হোসেন বোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…