চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ বছর পর র‍্যাবের হাতে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
২:১৬ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৩
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাট সদর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলামকে দীর্ঘ ১৬ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১২ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার আমিনুল ইসলাম জেলার সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, দীর্ঘ ১৬ বছর পলাতক থাকা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে একদল ডাকাত সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমানের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে প্রতিবেশীরা মজিবরকে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দুদিন পর নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।

চলতি বছরের ১৯ জুন জয়পুরহাট দ্বিতীয় আদালতের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দিন ডাকাতি করতে গিয়ে খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড ছাড়াও দোষীদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই মামলার অন্য একটি ধারায় তাদেরকে ১০ বছরের কারাদণ্ড ও প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তারজয়পুরহাটর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসান মানবতাবিরোধী মামলায় পঞ্চম সাক্ষীর সাক্ষ্য আজ

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে চার রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, ইরানের হরমুজ বন্ধের দাবী

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার বাস টার্মিনাল বাইরে সরাতে সামনে ৭ বড় চ্যালেঞ্জ

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT