চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গাজার মানুষগুলোর কান্না আমাদের বিবেক নাড়িয়ে দেয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি, শান্ত ও আত্মবিশ্বাসী মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার আবাসিক ভবন ও বাস্তুচ্যুতদের তাঁবুতে একের পর এক হামলা করছে ইসরায়েলের সৈন্যরা। তাদের ক্রমাগত হামলায় গত কয়েক মাসে প্রায় ৫১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলের অব্যাহত বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন দেশের লাখো মানুষ।

বাংলাদেশেও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এমন বর্বরোচিত হামলায় চলছে প্রতিবাদ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক সংগঠনগুলো প্রতিদিনই ফিলিস্তিনের সমর্থনে কর্মসূচি পালন করছে। দেশের সাধারণ মানুষ থেকে তারকারাও গাজার উপর হামলার নিন্দা জানাচ্ছেন। দেশের তারকারাও ফিলিস্তিনের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদে সামিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে প্রতিবাদ জানাচ্ছেন তারাও। সোমবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়েছেন তারকা অভিনেতা আফরান নিশো।

যুদ্ধ নয়, শান্তি চাই- এমন বার্তা দিয়ে নিশো এদিন লিখেন,“গাজায় চলমান সহিংসতা, শিশুহত্যা ও সাধারণ মানুষের উপর আক্রমণ দেখে মন ভেঙে যাচ্ছে। মানবতার পক্ষে কথা বলা আমাদের সকলের দায়িত্ব। যুদ্ধ নয়, শান্তি চাই।”

গাজার মানুষের কান্নার ভিডিও দেখে এই অভিনেতার ভাষ্য,“ধর্ম, জাতি বা ভৌগোলিক অবস্থান নির্বিশেষে যেকোনো নিরীহ মানুষের ওপর নিপীড়ন বন্ধ হোক। গাজার মানুষগুলোর কান্না যেন আমাদের বিবেক নাড়িয়ে দেয়।”

গাজায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়ে ‘দাগি’র এই তারকা বলেন,“সহিংসতা কখনোই সমাধান হতে পারে না। আমরা চাই না আর কোনো শিশু বোমার শব্দে ঘুম ভাঙুক। গাজায় শান্তি ফিরিয়ে আনুন।”

Reneta

ঈদে বড়পর্দায় মুক্তি পেয়েছে নিশো অভিনীত দ্বিতীয় সিনেমা ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি মুক্তির দিন থেকেই দর্শক সাড়া পেয়ে আসছে। এই ছবির বিশেষ প্রদর্শনী ছিলো সোমবার (৭ এপ্রিল)। এদিনও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শুরু হয় প্রদর্শনী। ছবিতে নিশোর নায়িকা তমা মির্জা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোদাগিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT