আন্তর্জাতিক

পাকিস্তানকে পাল্টা জবাব দেয়ার হুমকি তালেবানের

তালেবানদের হুমকি ও পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা জবাবের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের অন্ধকারে পাকিস্তানের সীমান্তে তালেবানের হুমকি ও উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় পাকিস্তানকে পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হামলার তীব্র নিন্দা জানিয়ে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার বৈধ অধিকার রয়েছে তাদের। পাকিস্তানি পক্ষের জানা উচিত যে, এ ধরনের একতরফা পদক্ষেপ কোনও সমস্যার সমাধান নয়। এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।

স্থানীয় সময় মঙ্গলবার সীমান্তবর্তী এলাকায় দফায় দফায় এই হামলা চালানো হয়। এতে বহু ব্যক্তি আহত হয়েছেন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এমন পরিস্থিতিতে পাকিস্তানের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিল তালেবান।

জানা গেছে, মঙ্গলবার আফগানিস্তানে অবস্থিত একটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালায় পাকিস্তানি বাহিনী। ইসলামাবাদের সূত্র দাবি করছে, সেই অভিযানে পাকিস্তানের তালেবান গোষ্ঠী ‘তেহরিক-ই তালিবান পাকিস্তান’ (টিটিপি) এর  প্রশিক্ষণ কেন্দ্রটি ধ্বংস হয়েছে। যদিও এই হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইসলামাবাদ।

বিষয়:তালেবান পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…