চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের বিমান হামলার পরও আলোচনার জন্য প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৬
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A

পাকিস্তানের ব্যাপক বিমান হামলার পরও আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করছে, এমন পরিস্থিতিতে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করেছে।

আজ (২৮ ফেব্রুয়ারি) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে,  আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, সহিংসতা বন্ধে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে তালেবান নেতৃত্ব প্রস্তুত। তিনি বলেন, ইসলামিক আমিরাত সবসময় সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছে, এখনও আমরা সংলাপেই এ সংকটের সমাধান চাই।

শুক্রবার পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুল এবং তালেবান নেতৃত্বের ঘাঁটি কান্দাহারসহ একাধিক শহরে বিমান হামলা চালায়। সীমান্তজুড়ে স্থল লড়াইও অব্যাহত রয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় একে সর্বাত্মক সংঘর্ষ আখ্যা দিয়ে বলেন, এখন এটি আমাদের এবং আপনাদের মধ্যে প্রকাশ্য যুদ্ধ।

সর্বশেষ এই উত্তেজনার সূত্রপাত গত সপ্তাহে পাকিস্তানের বিমান হামলার পর। এর জবাবে আফগান বাহিনী সীমান্তে পাল্টা আক্রমণ চালায়। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান তাদের ভূখণ্ডে পাকিস্তান তালেবান যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে, যদিও কাবুল এ অভিযোগ অস্বীকার করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

সবার মতামত নিয়েই জাতীয় গণমাধ্যম কমিশন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

ওয়ালটনের বিশ্বমানের মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তহবিল নিয়ন্ত্রণ হারানোর আতঙ্কে তৃণমূল, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT