ক্রিকেট

এবার আফগান নারী অলিম্পিয়ানই ম্যাচ বয়কট করতে বলছেন ইংল্যান্ডকে

আফগানিস্তান ক্রিকেট দল ম্যাচ জিতেছে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা জিতের আনন্দে একসাথে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আফগানিস্তানে তালেবান শাসনে মেয়েদের প্রতি বৈষম্যের প্রতিবাদে দেশটির বিপক্ষে ম্যাচ বয়কট করার আহ্বান জানিয়েছিলেন যুক্তরাজ্যের ১৬০ জনের বেশি রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই দলে যোগ দিলেন আফগানিস্তানের এক নারী অলিম্পিয়ান। ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কটে ইংল্যান্ডকে আহ্বান জানিয়েছেন তিনি।

২০০৪ সালে এথেন্স অলিম্পিকে অংশ নেয়া ফ্রিবা রেজায়ী এ আহ্বান জানিয়েছেন। বলেছেন, ‘তালেবান সরকার এমন মনে করে যেন মেয়েদের অস্তিত্ব নেই।’

যুক্তরাজ্যের পিএ মিডিয়াকে পাঠানো চিঠিতে ফ্রিবা লিখেছেন, ‘আফগানিস্তানের মেয়ে খেলোয়াড়দের অধিকার প্রতিষ্ঠায় সমর্থন প্রয়োজন। আমি ইংল্যান্ড দলকে আহ্বান জানাচ্ছি আফগানিস্তানের জাতীয় দলের ক্রিকেট ম্যাচ বয়কটের জন্য।’

‘আমরা আছি। এমন নয় যে আমাদের অস্তিত্ব নেই। মেয়েদের দল সবসময়ই অদৃশ্যে থেকে যায়। দুঃখজনকভাবে, আমাদের বেশিরভাগ মেয়ে খেলোয়াড় দল ছেড়ে চলে গেছে। তারা লুকিয়ে আছে, খুঁজে পেলে মারাত্মক পরিণতি হবে আতঙ্ক নিয়ে।’

‘মেয়ে ও ছেলে খেলোয়াড়দের অধিকার সমান হবে, আইসিসির এমন প্রতিশ্রুতি ও আদেশে আমরা আনন্দিত। কিন্তু আফগানিস্তানে এবং নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের ক্ষেত্রে বাস্তবতা ভিন্ন।’

বিষয়:আইসিসি আফগানিস্তান ইংল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…