চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেট ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজে তার প্রতিশোধ নিল আফগানরা। দাপট দেখিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। ওয়ানডেতে প্রথমবার আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হল টিম টাইগার্স।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ আগেই আগেই জিতে নেয় আফগানিস্তান। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইব্রাহিম জাদরানের দাপুটে ইনিংসের পর মোহাম্মদ নবির ঝড়ো ব্যাটিংয়ে তিনশ রানের কাছাকাছি সংগ্রহ গড়ে আফগানিস্তান। জবাবে নেমে ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় আফগানদের বিপক্ষে ২০০ রানে হার দেখেছে মেহেদী হাসান মিরাজের দল।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৯৩ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে বাংলাদেশ ২৭.১ ওভার ব্যাট করে ৯৩ রানে থেমেছে। বাকিদের মধ্যে সর্বোচ্চ ৯ রান করেন হাসান মাহমুদ।

রানতাড়ায় পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরে আফগানরা। আসা-যাওয়ার মিছিলে মাতেন টাইগার ব্যাটাররা। কেবল সাইফ হাসানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। টাইগার ওপেনার ২ চার ও ৩ ছক্কায় ৫৪ বলে ৪৩ রান করেন।

আফগানদের বোলারদের মধ্যে বিলাল সামি ৫ উইকেট নেন। রশিদ খান নেন ৩ উইকেট।

এর আগে আফগানদের উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। উদ্বোধনীতে ৯৯ রান তোলেন দুজনে। ৪৪ বলে ৪২ রান করে গুরবাজ ফিরলে জুটি ভাঙে।

Reneta

দ্বিতীয় উইকেটে সেদিকউল্লাহ অটলকে নিয়ে আরও ৭৪ রান যোগ করেন জাদরান। ৩১.৩ ওভারে ১৭৩ রানে অটল ফিরে যান। ৪৭ বলে ২৯ রান করেন। এরপর ধস নামে আফগান ইনিংসে। ১৭৭ রানে হাশমতউল্লাহ শাহিদী ফেরেন ২ রান করে। ১৮৬ রানে জাদরান রানআউট হন। ৭ চার ও ২ ছক্কায় ১১১ বলে ৯৫ রান করেন আফগান ওপেনার।

১৮৮ রানে ইকরাম আলি খিল আউট হলে পঞ্চম উইকেট হারায় আফগানরা। ষষ্ঠ উইকেটে আজমতউল্লাহ ওমরজাই মোহাম্মদ নবিকে নিয়ে যোগ করেন ২৩ রান। ওমরজাই ফেরেন ২১ বলে ২০ রান করে। ২২১ রানে রশিদ খানের উইকেট হারায় তারা। ৬ বলে ৮ রান করে ফিরে যান রশিদ।

পরে নাঙ্গেয়ালিয়া খারোতে নিয়ে ২৮ রান যোগ করেন নবি। ৪৮তম ওভারে ২৪৯ রানে জোড়া সাফল্য এনে দেন হাসান মাহমুদ। নাঙ্গেয়ালিয়া খারোতের পর আল্লা মোহাম্মদ গজনাফরকে ফেরান। শেষ দিকে ঝড় তোলেন মোহাম্মদ নবি। ৩৫ বলে ফিফটি করে আফগানদের সংগ্রহ টানেন ২৯৩ রানে। ৪ চার ও ৫ ছক্কায় ৩৭ বলে ৬২ রান করেন।

টাইগার বোলারদের মধ্যে সাইফ হাসান ৩ উইকেট নেন। তানভীর ইসলাম ও হাসান মাহমুদ নেন দুটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানআবুধাবিওয়ানডেবাংলাদেশবিলালমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT