থাইল্যান্ডের চোনবুরিতে আগামী ৮ থেকে ১২ সেপ্টেম্বর হতে চলা এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ-২০২৪ এর বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ। প্রতিযোগিতায় গ্রুপ-‘এইচ’-এ থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের সঙ্গী হয়েছে স্বাগতিক থাইল্যান্ড, মালেয়শিয়া ও ফিলিপিন্স।
৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই শুরু করবে লাল-সবুজের দল। ৯ সেপ্টেম্বর লড়বে থাইল্যান্ডের বিপক্ষে। ১২ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ফিলিপিন্সের।
আসর সামনে রেখে বুধবার থেকে সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ক্যাম্প। প্রাথমিকভাবে ক্যাম্পে ডাক পেয়েছেন ৩৭ জন ফুটবলার। ক্যাম্পে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন জুলফিকার মাহমুদ মিন্টু।
৩৭ সদস্যের প্রাথমিক দল:
গোলরক্ষক: মোহাম্মদ আসিফ, মেহেদী হাসান শ্রাবণ, শান্ত কুমার রায়, মোহাম্মদ মেহেদী হাসান ও সাকিব আল হাসান।
রক্ষণ: রাজীব হোসেন, সাদেকুজ্জামান ফাহিম, জাহিদ হাসান শান্ত, সবুজ হোসেন, শাহীন আহমেদ, তানভীর হোসেন, রাজন হাওলাদার, মাহমুদুল হাসান কিরণ, ইয়াসিন আরাফাত, সাকিল হোসেন ও ইসমাইল হোসেন।
মধ্যভাগ: মিরাজ হোসেন অপি, ফাহিম মোর্শেদ, সাব্বির হোসেন, জায়েদ আহমেদ, আক্কাস আলী, মোহাম্মদ সাদী, শাহিদুল ইসলাম ও আশরাফুল হক আসিফ।
আক্রমণ: আরিফ হোসেন, আমির হাকিম বাপ্পী, রফিকুল ইসলাম, বোরহান উদ্দীন, এনামুল ইসলাম গাজী, আরমান ফয়সাল আকাশ, সাকিব বেপারি, পিয়াস আহমেদ নোভা, জমির উদ্দীন, মোহাম্মদ নাহিয়ান, তাজ উদ্দিন, মিরাজুল ইসলাম ও নিহাদ জামান উচ্ছ্বাস।








