ফুটবল

বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া-ভিয়েতনাম

এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ

বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া-ভিয়েতনাম ফুটবল ম্যাচের জন্য দলবদ্ধ দল. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া ও ভিয়েতনাম দলের খেলোয়াড়রা বাংলাদেশে পৌঁছানোর পর ছবি তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ায় ২০২৪ সালে হতে চলা মেয়েদের এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ এর দ্বিতীয় রাউন্ডের বাছাইয়ে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। টাইগ্রেস বাহিনী খেলবে শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও ফিলিপিন্সের বিপক্ষে।

আগামী ১৬-২৪ সেপ্টেম্বর খেলাগুলো হবে। বাছাইয়ে এই ধাপের সেরা দুদল ইন্দোনেশিয়ায় মূল আসরে খেলার টিকিট পাবে।

এর আগে, গ্রুপসেরা হয়ে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ধাপ অতিক্রম করেছে বাংলাদেশ। যেখানে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে এবং সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করে লাল-সবুজের দলটি।

বিষয়:অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া এএফসি এশিয়ান কাপ ফিলিপিন্স বাফুফে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…