এএফসি কাপের প্লে-অফে আবাহনীর প্রতিপক্ষ কে?

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে হাসিমুখে আনন্দ প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মালদ্বীপের ক্লাব ঈগলসকে হারিয়ে এএফসি কাপের প্লে-অফের মঞ্চে পা রেখেছে আবাহনী। সেখানে প্রতিপক্ষ হিসেবে আকাশী-নীলরা কলকাতার ক্লাব মোহনবাগানকে পেয়েছে। ২২ আগস্ট মাঠে গড়াবে ম্যাচটি।
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বুধবার নেপালের মাচিন্দ্রাকে ৩-১ গোলে হারিয়ে প্লে-অফের টিকিট কেটেছে মোহনবাগান। একইদিন সিলেট জেলা স্টেডিয়ামে ক্লাব ঈগলসের বিপক্ষে ২-১ গোলের জয়ে আবাহনী প্রিলিমিনারি রাউন্ডের বাধা টপকায়।
প্লে-অফে জয় পেলে আসরের মূলপর্বে খেলার সুযোগ পাবে আবাহনী। ২৪ আগস্ট হবে এএফসি কাপের গ্রুপপর্বের ড্র। ১৮ সেপ্টেম্বর শুরু হবে ২০২৩-২৪ মৌসুমের আসর। ফাইনাল ম্যাচ হবে আগামী বছরের ৫মে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






