চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর গোলের রাতে আল নাসেরের বিদায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ১২, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে আল নাসের। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ম্যাচটি টাইব্রেকারে যায়। আল-আইনের কাছে ৩-১ ব্যবধানে হেরে বসে সৌদি প্রো লিগের ক্লাবটি।

কিং সৌদ ইউনিভার্সিটির আল আউয়াল পার্কে সোমবার রাতে গড়ায় শেষ আটের দ্বিতীয় লেগের লড়াই। নির্ধারিত সময়ের খেলা শেষে ৩-২ গোলে আল নাসের এগিয়ে থাকলেও খেলাটি অতিরিক্ত সময়ে যায়। কারণ প্রথম লেগের ম্যাচে আল-আইন ১-০ গোলে জিতেছিল। দুই লেগ মিলিয়ে তখন ব্যবধান ছিল ৩-৩। অতিরিক্ত সময়ে দুই দলই গোলের দেখা পেলে স্কোরলাইন দাঁড়ায় ৪-৩, দুই লেগ মিলিয়ে ৪-৪ হওয়ায় টাইব্রেকারে নির্ধারিত হয় খেলার ফল।

২৮ মিনিটের মাথায় পাল্টা আক্রমণ থেকে বাঁ-পায়ের শটে আল-আইনকে এগিয়ে দেন সুফিয়ান রাহিমি। ৪৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের ক্লাবটির হয়ে রাহিমি আবারো লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির আগ মুহূর্তে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আল নাসেরের হয়ে ব্যবধান কমান আব্দুলরহমান ঘারীব।

ম্যাচের ৫১ মিনিটে নিজেদের জালে বল জড়ান খালিদ ঈসা, সমতায় ফেরে আল নাসের। বাঁ-পায়ের ফ্রি কিকে ৭২ মিনিটে আল নাসেরকে লিড পাইয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্স টেলস।

অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর পর ১০৩ মিনিটে সুলতান আল শামসির নিশানাভেদে আল-আইন এগিয়ে যায়। এরপর গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে যাওয়া বলে তিন গজ দূর থেকে শট নিলেও বল জালে জড়াতে পারেননি রোনালদো। যদিও ১১৮ মিনিটে স্পট কিক থেকে পর্তুগিজ মহাতারকা গোল পাওয়ায় খেলাটি টাইব্রেকারে যায়।

Reneta

রোনালদো নিজে টাইব্রেকারে বল জালে জড়াতে পারলেও ব্যর্থ হন মার্সেলো ব্রোজোভিচ, অ্যালেক্স টেলস এবং ওটাভিও। আল-আইনের ফুটবলাররা ৩ শটে লক্ষ্যভেদ করায় সেমিফাইনালের টিকিট কাটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-আইনআল-নাসেরএএফসি চ্যাম্পিয়ন্স লিগরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬

বিশ্বকাপ উপলক্ষে এলো নতুন গান ‘ফুটবল ফুটবল’

জুন ১০, ২০২৬

চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গল্প

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT