চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের জালে ৫ গোল কোরিয়ার

মেয়েদের এএফসি এশিয়ান কাপ-২০২৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের এএফসি এশিয়ান কাপে নর্থ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১০৩ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে আরও বেশ কয়েকবার গোল থেকে বেঁচেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯এ থাকা দলটি একের পর এক আক্রমণ করেছে, বিপদ থেকে উদ্ধার করেছেন গোলরক্ষক মিলি আক্তার। তবে পিটার বাটলারের শিষ্যদের ছন্নছাড়া খেলায় ভুগতে হয়েছে দলকে।

ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে নর্থ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। কোরিয়ার জোড়া গোল করেছেন কিম কিয়ং ইয়ং। একটি করে গোল করেছেন মিয়ং ইউ ঝং, চা উন ইয়ং এবং কিম হায়ে ইয়ং। ম্যাচজুড়ে একটি শটও নিতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের ৩৯ শতাংশের বিপরীতে ৬১ শতাংশ বল দখলে রাখে রি সং হোয়ের শিষ্যরা।

ম্যাচের ষষ্ঠ এবং ১১তম মিনিটে ওয়ান এন্ড ওয়ান শট ঠেকিয়ে দেন মিলি। ১৪ মিনিটে কিয়ং ইয়ং গোল করলে, সেটা ভিএআরে দেখা যায় হ্যান্ড বল, বাতিল করেন রেফারি। ২৭ মিনিটে কর্নার থেকে হ্যান ঝিং হংয়ের শট ঠেকিয়ে দেন মিলি, কিন্তু গোলরক্ষকের ধরে রাখা বল মিও ইয়ো ঝং শট নিয়ে জালে পাঠান, ভিএআর দেখে রেফারি সেই গোলও বাতিল করেন। ৩১ মিনিটে কোরিয়া বল জালে জড়ালে অফসাইডের কারণে বাতিল হয়। ৩৯ মিনিটে বাংলাদেশকে বাঁচায় পোস্ট, কিয়ং ইয়ংয়ের হেড বারে লেগে ফিরে আসে।

Banglabid

৪৫ মিনিট শেষে যোগ করা সময় বক্সের ভেতর হং সংকে ফাউল করেন আফাইদা খন্দকার, পেনাল্টি পায় নর্থ কোরিয়া, লিড এনে দেন মিয়ং ইউ ঝং। মিনিট পর ব্যবধান দিগুণ করে ১০৩ ধাপ এগিয়ে থাকা দলটি, কিয়ং ইয়ংয়ের গোলে ২-০তে করে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রাখে নর্থ কোরিয়া। একের পর এক আক্রমণ করে বাংলাদেশের জাল লক্ষ্য করে, প্রতিবারই রক্ষা করেন মিলি। দ্বিতীয়ার্ধে কোরিয়ার খরা কাটে ৬২ মিনিটে, তৃতীয় গোলটি করেন চা উন ইয়ং। ঠিক দুই মিনিট পর এক হালি হজম করতে হয় আফাঈদা-ঋতুপর্নাদের, গোল করেন কিয়ং ইয়ং, পূর্ণ করেন নিজের জোড়া।

ম্যাচের ৭২ মিনিটে একটি অসাধারণ শট ঠেকিয়ে দেন মিলি। ম্যাচের শেষ মিনিটে কিম হায়ে ইয়ংয়ের গোলে ব্যবধান হয় ৫-০। বড় হারে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াএএফসি এশিয়ান কাপনর্থ কোরিয়াবাংলাদেশলিড স্পোর্টসসিডনি
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT