চুলের রঙ নিয়ে সমালোচনায় ক্ষুব্ধ নেইমার দুষলেন রেফারিকেও

মাঠ ও এর বাইরে নেইমার জুনিয়রকে নিয়ে আলোচনা শেষ হচ্ছে না। ব্রাজিলের ঘরোয়া লিগে গ্রেমিওর বিপক্ষে সান্তোসের হারের পর সমালোচনার মুখোমুখি হতে হয় সাবেক এ ব্রাজিল অধিনায়ক ও তার সতীর্থদের। কারণ, তার চুলের নতুন ধরন। তবে এর জবাবও দিয়েছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা, পাশাপাশি রেফারির সিদ্ধান্তের ওপরও নিজের ক্ষোভ প্রকাশ করেন।
মঙ্গলবার সকালে মোরুম্বিতে গ্রেমিওর বিপক্ষে ২-০ গোলে হারে নেইমারের ক্লাব সান্তোস। মাঠে নেইমারকে সাদা রঙয়ের চুলে দেখা য়ায়। তার সাথে একই ধরনের চুলে মাঠে নামেতে দেখা যায় সতীর্থ গ্যাবিগোল, কুতিনহো, রদিনি এবং আর্থারকে। এই নিয়ে সমালোচনা করেন দর্শকরা। পরবর্তীতে এর কড়া জবাব দেন নেইমার।
সমালোচনার জবাবে নেইমার বলেছেন, ‘চুলে রঙ করা বা পরিবর্তন আনা মানেই সবকিছু বদলে যাওয়া নয়। আমি চুলে রঙ করেছি কিন্তু তাতে কোন কিছুই প্রভাবিত হয় না। সবাই তো চুলে রঙ করেছে। ফুটবলের সঙ্গে এর কোন সম্পর্কই নেই। আপনারা তো দেখেছেন আমরা ভালো খেলেছি। এটি কেবল এমন একটি বিষয় যা তারা অহেতুক বড় করে তুলেছে। ঠিক যেমনটি তারা (রেফারি) ভুলভাবে দেয়া পেনাল্টিটির ক্ষেত্রে করেছে।
‘যারা এসব কথা বলে তারা ফুটবল বোঝেন না। তারা আমাদের দৈনন্দিন জীবন সম্পর্কে জানে না। আমরা কী ভাবছি তা জানে না। এমনকি নিজেদের প্রতি আমরা কতটা কঠোর তাও তাদের জানা নেই। ‘
‘অবশ্যই আমরা জানি এমন মন্তব্য আসবে। আমরা খুব ভালো খেলেছি। আমার চুল হলুদ, গোলাপি বা সবুজ যাই হোক না কেন আমি প্রতিটি ম্যাচেই ভালো খেলব।’





