বাংলাদেশ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উপদেষ্টা আসিফ মাহমুদ জরুরি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা আসিফ মাহমুদ জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পটভূমিতে সাদা দেয়াল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কোন নির্দিষ্ট বিষয়ে তিনি কথা বলবেন তা উল্লেখ করা হয়নি।

আজ (১০ ডিসেম্বর) বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি কর্মসূচিতে এ তথ্য জানানো হয়।

তবে কোন নির্দিষ্ট বিষয়ে তিনি কথা বলবেন তা কর্মসূচিতে উল্লেখ করা হয়নি। মন্ত্রণালয় সূত্র জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ইস্যু নিয়ে তিনি বক্তব্য রাখবেন।

সম্প্রতি আসিফ মাহমুদ কোন রাজনৈতিক দল থেকে আসন্ন নির্বাচনে অংশ নেবেন, এবং প্রার্থিতা ঘোষণার আগে উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াবেন কি না, এসব নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

উপদেষ্টার দপ্তর-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আজকের সংবাদ সম্মেলনে তিনি এসব আলোচিত বিষয়েই স্পষ্ট বক্তব্য দিতে পারেন। সংবাদ সম্মেলনকে ঘিরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের আগ্রহও ইতোমধ্যে বেড়েছে।

বিষয়:আসিফ মাহমুদ সংবাদ সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…