বিনোদন

বুবলীর জন্য ‘ঢাকাইয়া দেবদাস’ হচ্ছেন আদর!

বুবলী ও আদর সিনেমার দৃশ্য, গাড়িতে বসে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

বুবলী ও আদর সিনেমার দৃশ্য, গাড়িতে বসে একসঙ্গে দেখা যাচ্ছে, সিনেমার শুটিং সেটের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

শবনম বুবলীর সঙ্গে ‘তালাশ’ ও ‘লোকাল’ দুই ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ। আরেক ছবি ‘পিনিক’ মুক্তির অপেক্ষায়।

নতুন খবর, এই জুটি আরও এক ছবি করতে যাচ্ছেন। নতুন এ ছবিটি হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। ছবিটি পরিচালনা করবেন জাহিদ হোসেন।

শুক্রবার (৭ নভেম্বর) ঢাকার গুলশানের একটি ক্লাবে সিনেমাটির মহরতের মাধ্যমে এ ছবিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবেন আদর-বুবলী। সেইসঙ্গে সেদিন থেকেই শুরু হবে ছবিটির নির্মাণ কাজ।

নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিতে আদর আজাদকে দেখা যাবে একেবারে ভিন্ন এক রূপে। আধুনিক একজন ব্যর্থ প্রেমিক হিসেবে হাজির হবেন তিনি। অপরদিকে বুবলী থাকছেন গল্পের কেন্দ্রীয় চরিত্রে। তার উপস্থিতিতে সিনেমাটি পাবে এক নতুন মাত্রা, দাবি পরিচালকের।

বিষয়:আদর আদর আজাদ ঢাকাইয়া দেবদাস বুবলী শবনম বুবলী সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…