অপরাধ

আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশ সরকার লোগো, আইনের মন্ত্রণালয় সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের লোগো, যেখানে বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন-২) এস, এম, এরশাদুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অফিস আদেশের মাধ্যমে এ নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ৩(গ) বিধিমতে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে আনীত অভিযোগ গুরুতর এবং অভিযোগ পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তাকে অবিলম্বে সাময়িকভাবে বরখাস্ত করা যুক্তিযুক্ত ও অপরিহার্য মর্মে কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হয়েছে।

আদেশে বলা হয়, আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে সরকারী কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী সাময়িকভাবে চাকরি হতে বরখাস্ত করা হলো।

বিষয়:আইন মন্ত্রণালয় বরখাস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…