বাংলাদেশ

এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল ‘অধিকার’

অধিকার সংগঠনের লোগো, এশিয়া ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রাপ্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিকার সংগঠনের লোগো, যা এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ডের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মানবাধিকার রক্ষায় তিন দশকের নিরলস প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড লাভ করেছে মানবাধিকার সংস্থা ‘অধিকার’।

তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি (টিএফডি) আজ বুধবার ২৭ নভেম্বর এই ঘোষণা দেয়।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংস্থাটি বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা, অ্যাডভোকেসি এবং সরকারের স্বচ্ছতা পর্যবেক্ষণ ছাড়াও নাগরিক অধিকার রক্ষা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য উন্মোচন করে আসছে।

অধিকার সংগঠনের ছবি, বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্রের জন্য কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হয়রানি, কারাদণ্ড এবং নজরদারির মতো চ্যালেঞ্জ সত্ত্বেও তিন দশক ধরে বাংলাদেশে নাগরিক ও রাজনৈতিক অধিকারের সমর্থনের জন্য অধিকারকে চলতি বছর এই পুরস্কার দেয়া হয়েছে।

টিএফডি জানিয়েছে, আমরা তাদের কাজ এবং একই ক্ষেত্রে যারা কাজ করে তাদের উৎসাহিত করতে চাই এবং আশা করি তারা উপলব্ধি করবে যে, তাদের প্রচেষ্টা এবং গণতন্ত্রের জন্য তাইওয়ান ফাউন্ডেশনসহ বিশ্বব্যাপী মানবাধিকার কর্মী এবং সংগঠনগুলোর সমর্থন পেয়েছে।

এই পুরস্কারের সাথে সংস্থাটি একটি ট্রফি এবং ১০০,০০০ মার্কিন ডলার অর্থ সহায়তা পাবে, যা তাদের ভবিষ্যৎ কার্যক্রম আরও জোরদার করবে বলে মনে করছে টিএফডি।

বিষয়:অধিকার অ্যাওয়ার্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…