রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের উপদ্রব দেশে নতুন নয়। এটি আগেও ছিল জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন চ্যানেল আইকে বলছেন, সাপের কামড়ে আক্রান্তদের ওষুধ এন্টিভেনমের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে দেশী কোন প্রতিষ্ঠান এন্টিভেনম তৈরি করলে ওষুধ প্রশাসন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অবহিত করে যথাযথ ট্রায়ালের মাধ্যমে ব্যবহারে আগ্রহী সরকার।






