চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদানি গ্রুপের ক্ষতি কয়েকদিনে ৯২ বিলিয়ন ডলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, অর্থনীতি, আন্তর্জাতিক
A A

হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে থাকা আদানি গ্রুপের শেয়ার মূল্যে আজ আবারও বড় ধরণের ধস নেমেছে। এতে আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট শেয়ারমূল্য কমেছে প্রায় ৯২ বিলিয়ন ডলার। গতকাল এর পরিমাণ ছিল ৭২ বিলিয়ন ডলার।

এছাড়াও সপ্তাহের ব্যবধানে গৌতম আদানি ব্যক্তিগত সম্পদ হারিয়েছে ৪০ বিলিয়ন ডলার। এর ফলে ফোর্বসের বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকার ৩ নম্বর থেকে ছিটকে গিয়ে তিনি অবস্থান করছেন ১৬তম অবস্থানে।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার বোম্বে স্টক এক্সচেঞ্জ নির্ধারিত সময়ে বন্ধ হওয়ার কিছুক্ষণ পূর্বে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের মূল্য ৩০ শতাংশ পড়ে যায়। এরমধ্যে আদানি টোটাল গ্যাসের শেয়ার মূল্য গতকালের পর আবারও ১০ শতাংশ কমেছে, যার ফলে বোম্বে স্টক এক্সচেঞ্জকে বাজার খোলার পর পরেই স্টকটিতে লেনদেন স্থগিত করতে হয়।

প্রসঙ্গত, নিউইয়র্কভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ গত সপ্তাহে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানির প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি রিপোর্ট প্রকাশ করে। এতে আদানি গ্রুপের বিরুদ্ধে কর্পোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজির অভিযোগ আনা হয়। তাদের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, কারসাজি করে শেয়ারের দাম বৃদ্ধিসহ তাদের ঋণের পরিমাণ ও তাদের ট্যাক্স হেভেন ব্যবহার নিয়েও তথ্য প্রকাশ করা হয় প্রতিবেদনটিতে। এই ঘটনার পর পরই আদানি গ্রুপের শেয়ার বাজারে বড় ধরণের ধস নামে।

যদিও আদানি গ্রুপের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে তাদের ভিত্তিহীন বলে অভিহিত করা হয়। বলা হয়, এটা শুধু নির্দিষ্ট কোনও সংস্থার উপর আক্রমণ নয়, বরং ভারতের উপর পরিকল্পিত আক্রমণ। ভারতীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা, অখণ্ডতা ও গুণমান এবং ভারতের উন্নতি ও স্বপ্নের উপর হামলা এটা।

আদানি গ্রুপ অভিযোগ করেছে, হিনডেনবার্গ ভারতের ব্যবসায়িক নিয়ম বা আইনগুলো ভালোমত জানে না। তাই তারা বিষয়গুলো বুঝতে পারছে না। এর জবাবে জবাবে হিন্ডেনবার্গ বলেছে, আমাদের কাছে প্রতারণা মানে প্রতারণাই, এটাকে জাস্টিফাই করার সুযোগ নাই।

Reneta

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ আদানি গ্রুপ গত কয়েক বছরে অস্বাভাবিকভাবে ফুলেফেঁপে উঠেছে। পৃথিবীর শীর্ষ ধনীদের তালিকায় ৩ নম্বরে উঠে আসেন গৌতম আদানি। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পর আদানি গ্রুপে শেয়ারের দাম পড়ে যাওয়ায় তিনি শীর্ষ ধনীর তালিকার ৩ নম্বর অবস্থান হারিয়ে প্রতিদিনই নেমে যাচ্ছেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদানিআদানি গ্রপএনডিটিভিগৌতম আদানিবিলিয়নস্টক এক্সচেঞ্জহিন্ডেনবার্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT