চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার রাস্তায় পাকিস্তানি হানিয়া আমির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
দর্শনার্থীরা ঢাকার রাস্তায় পাকিস্তানি হানিয়া আমিরের ছবি দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এখন ঢাকায়। সানসিল্কের আমন্ত্রণে গত ১৮ সেপ্টেম্বর রাতে তিনি ঢাকায় আসেন। এরপর থেকেই ভক্তদের কৌতূহল ছিল—কোথায় দেখা যাবে তাকে? সেই প্রশ্নের উত্তর মিলল শুক্রবার (১৯ সেপ্টেম্বর)।

এদিন পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা আহসান মঞ্জিলের সামনে দেখা যায় হানিয়াকে। জানা গেছে, সানসিল্কের একটি বিশেষ ক্যাম্পেইনে অংশ নিতেই সেখানে হাজির হয়েছিলেন তিনি।

ঢাকার রাস্তায় পাকিস্তানি হানিয়া আমিরের ছবি, দুইজন যুবক হাসিমুখে সেলফি. Channel i News - চ্যানেল আই নিউজ
রাফসানের সঙ্গে হানিয়া

তবে শুধু ক্যাম্পেইন নয়, ঢাকার সংস্কৃতি ও স্বাদের সঙ্গেও নিজের পরিচয় করালেন এই তারকা।

Banglabid

আহসান মঞ্জিলের সামনে দাঁড়িয়ে ঢাকার জনপ্রিয় স্ট্রিটফুড ঝালমুড়ি খেতে দেখা যায় হানিয়াকে। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশি জনপ্রিয় ফুডভ্লগার রাফসান দ্য ছোটভাই।

সুন্দর নারী ঐতিহাসিক স্থাপনার সামনে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
আহসান মঞ্জিলের সামনে হানিয়া আমির

শুধু তাই নয়, ঝালমুড়ি খাওয়ার মুহূর্তটিকে ঘিরে জমে ওঠে আলাপ-আলোচনা। কিছু ভিডিও ক্লিপও দেখা গেছে ইনস্টাগ্রামে।

নিজের ইনস্টাগ্রামে একসঙ্গে অন্তত ১৬টি ছবি পোস্ট করেন হানিয়া। ক্যাপশনে তিনি লিখেন, “ব্রেকাপ ঝালমুড়ি”। ছবিগুলোর বেশ কয়েকটিতে দেখা গেছে রাফসানকেও।

‘ব্রেকাপ ঝালমুড়ি’ খাচ্ছেন হানিয়া
Reneta

অন্যদিকে রাফসান নিজের ফেসবুকে হানিয়ার সঙ্গে তিনটি ছবি পোস্ট করে মজার ছলে লিখেছেন, “হানিয়া কেন ব্রেকাপ ঝালমুড়ি খেলো?”

সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, এটি সানসিল্কের একটি সৃজনশীল ক্যাম্পেইনের অংশ! আবার অনেকে বলছেন, এটা রাফসান দ্য ছোট ভাইয়ের নতুন কোনো ভ্লগ আইডিয়া!

২০১৬ সালে ‘জানান’ চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এরপর মেরে হামসাফার, ফেইরি টেল, দিলরুবা, আনা, কাভি মে কাভি তুম—এমন জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে পাকিস্তান এবং প্রবাসী দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

গাড়িতে ঢাকা ঘুরছেন হানিয়া

বর্তমানে পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হানিয়া, তার ইনস্টাগ্রামে অনুসারী সংখ্যা প্রায় ২ কোটি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহসান মঞ্জিলইনস্টাগ্রামগানঝালমুড়িনায়িকাপাকিস্তানরাফসান দ্য ছোট ভাইলিড বিনোদনহানিয়া আমির
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য ভারতীয় হাইকমিশনারের

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি দৌড়ে বিএনপির ৪ নেতা, কার রাজনৈতিক অবদান কতটা?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আগস্ট ৯, ২০২৬

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT