বিনোদন

তামিল স্টাইলে স্বামী, গানের মডেল নায়িকা আঁচল

গান ভিডিওতে অনেকটা তামিল স্টাইল দেখা গেল আঁচল ও তার স্বামীকে

তামিল স্টাইলে স্বামী ও নায়িকা আঁচল ছবি, প্রেমের মুহূর্তে রোমান্টিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিল স্টাইলে স্বামী ও নায়িকা আঁচল প্রেমের মুহূর্তে রোমান্টিক দৃশ্য, সমুদ্রের পাশে ঝোপঝাড়ের ছায়ায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন বছরে নতুন ভাবে হাজির হলেন নায়িকা আঁচল। তার স্বামী সংগীত শিল্পী সৈয়দ অমি’র ‘মাতাল’ গানের ভিডিওতে ভিন্ন লুকে দেখা গেল তাকে। গান ভিডিওতে অনেকটা তামিল স্টাইল দেখা গেল।

গেল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সৈয়দ অমির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে। গানে মডেল হওয়া নিয়ে আঁচল বলেন, দক্ষিণের আদলে মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে। এই লোকেশনে প্রথমবারের মতো মিউজিক ভিডিও চিত্রায়ণ হয়েছে। এটি ভিন্ন ধাঁচের একটি মিউজিক ভিডিও। এতে দর্শক সিনেমার স্বাদ পাবেন, সিনেমার আদলে ভিডিওটি তৈরি হয়েছে। এ রকম মিউজিক ভিডিও খুব কমই হয়।

এর আগে স্বামী অমির একাধিক গান ভিডিওতে দেখা গিয়েছিল আঁচলকে। নতুন গান প্রসঙ্গে অমি বলেন, গানের সঙ্গে মিল রেখে অসাধারণ একটি গল্প তৈরি করে ভিডিওটি নির্মিত হয়েছে। শুটকি পল্লীতে এর আগে মিউজিক ভিডিও নির্মিত হয়নি। ভিডিওতে আমাকে ভিন্ন ভাবে দেখা গেছে।

গানটিতে আরও দেখা গেছে চলচ্চিত্র অভিনেতা সীমান্তকে। সালাহউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন অমি নিজেই এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

আঁচল অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘কর্পোরেট’, ‘চিৎকার’, ‘আয়না’, ‘কাজের ছেলে’, ‘যমজ ভুতের গল্প’, ‘চাঁদনী’ ও ‘এক পশলা বৃষ্টি’ সিনেমাগুলো। চলতি বছরই সিনেমাগুলো মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিষয়:আঁচল গান মিউজিক ভিডিও সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…