বিনোদন

ছেলের হাতে খুন হলেন বর্ষীয়ান অভিনেত্রী বীনা কাপুর

বর্ষীয়ান অভিনেত্রী বীনা কাপুরের ছবি, তিনি হাসছেন ও গ্লাস পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বীনা কাপুরের ছবি, তিনি হাসছেন, গ্লাস পরেছেন, পেছনে জুয়েলারি ও আসবাবপত্র দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছেলের হাতে মৃত্যু হলো বর্ষীয়ান জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী বীনা কাপুর। ইতিমধ্যেই মাকে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ছেলেকে। পুলিশ সূত্রে খবর, সম্পত্তির জন্যই মাকে খুন করেছে ছেলে।

বীনা কাপুরের ছেলের উপর অভিযোগ, বেসবল ব্যাট দিয়ে মা (বীনা কাপুর)কে পিটিয়ে মেরেছে সে। এরপর তার মরদেহ ৯০ কি.মি. দূরের জঙ্গলে ফেলে আসা হয়। মুম্বাইয়ের যুহুর বিলাসবহুল বাংলোতেই ঘটেছে এই হত্যাকাণ্ড। যা নাড়িয়ে দিয়েছে সমস্ত টিভি ইন্ডাস্ট্রিকে।

বীনা কাপুরের এই হত্যাকাণ্ডের খবর প্রথম সকলের সামনে আনেন সহ-অভিনেত্রী নীলু কোহলি। যিনি এই ৭৪ বছরের অভিনেত্রীর সঙ্গে একাধিক শো-তে কাজ করেছেন। নীলুই জানান, বীনার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বীনার খুন নিয়ে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেন নীলু। তিনি লিখেছেন, বেসবল ব্যাট দিয়ে মাথায় একের পর এক আঘাত করা হয় বীনাকে। এরপর তার মরদেহ ফেলে আসা হয় ৯০ কিলোমিটার দূরের জঙ্গলের মাথেরান নদীতে। বীনার আমেরিকায় থাকা ছেলে আভাস পেয়েছিল কিছু একটা ঘটেছে, সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশের কাছে। এরপরই গ্রেপ্তার হয় অভিযুক্ত অন্য ছেলেটি।

পুলিশের জেরায় অভিযুক্ত মেনে নিয়েছেন ১২ কোটির একটি সম্পত্তি নিয়ে ঝামেলা শুরু। আর মাথা গরমের বশে মাকে খুন করে বসেন সে। তবে হত্যাকাণ্ডের পুরো বিষয়টি এখনো বিস্তারিত ভাবে জানা যায়নি। আপাতত তদন্ত চলছে এই বিষয়ে।

বিষয়:ইনস্টাগ্রাম বলিউড সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…