চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাবনূরের জন্মদিনে চ্যানেল আইয়ে ‘চাওয়া থেকে পাওয়া’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

নব্বই দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তার ছবি মানেই ছিলো সুপারহিট! সালমান শাহর সাথে তার সব ছবিই দর্শকের মাঝে ভীষণ সাড়া ফেলে। সালমান পরবর্তী অন্য নায়কদের মধ্যে রিয়াজের সাথেও হিট জুটি গড়েন এই তারকা অভিনেত্রী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এই তারকা অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে চ্যানেল আইয়ে দেখানো হবে শাবনূর ও সালমান শাহ অভিনীত এম এম সরকারের বহুল আলোচিত ও জনপ্রিয় ছবি ‘চাওয়া থেকে পাওয়া’।

চ্যানেল আই কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার বিকাল ৩টা ৫ মিনিটে দর্শক চ্যানেল আইয়ের পর্দায় সিনেমাটি দেখতে পারবেন। সালমান শাহ ও শাবনূর জুটির অনবদ্য প্রেম কাহিনি নির্ভর চলচ্চিত্র এটি। চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন-ডলি জহুর, প্রবীর মিত্র, আহমেদ শরীফ, আনোয়ার হোসেন, দিলদার, ব্ল্যাক আনোয়ার, কাবিলা, ডন প্রমুখ।

‘চাওয়া থেকে পাওয়া’ চলচ্চিত্রের সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানের কথা লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আহমদ জামান চৌধুরী। ছবিটিতে আটটি গান রয়েছে, গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা, খালিদ হাসান মিলু, শাকিলা জাফর, ও আগুন।

২৮ বছর আগে ১৯৯৬ সালে চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর পর মুক্তি পায় ‘চাওয়া থেকে পাওয়া’। তখন সালমান-শাবনূর জুটি তুমুল জনপ্রিয়। সালমান-শাবনূর জুটি অভিনীত চলচ্চিত্র মোট ১৪টি। উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- তুমি আমার, বিক্ষোভ, রঙিন সুজন সখি, স্বপ্নের ঠিকানা, জীবন সংসার, স্বপ্নের পৃথিবী, আনন্দ অশ্রু, তোমাকে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাওয়া থেকে পাওয়াচ্যানেল আইরিয়াজলিড বিনোদনশাবনূরসালমান শাহসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গার্ডিয়ান অস্ট্রেলিয়া’র নতুন সম্পাদক ডেভিড মাঙ্ক

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের তিনটি শিখন তরীর উদ্বোধন

জুন ১৫, ২০২৬

‘গদর’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে যা জানালেন নির্মাতা

জুন ১৫, ২০২৬

নারীদের সৃজনশীল ও পেশাগত উন্নয়নে চালু করল ‘হার এশিয়াটিক সার্কেল’

জুন ১৫, ২০২৬

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT