বিনোদন

ঘুমের মধ্যেই অভিনেতার মৃত্যু, বয়স হয়েছিলো মাত্র ৩৩!

ঘুমের মধ্যেই অভিনেতার মৃত্যু, বয়স হয়েছিলো মাত্র ৩৩!

মাত্র ৩৩ বছর বয়সে চলে গেলেন হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা অনুজ ঠাকুর। সম্প্রতি ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বন্ধুর মৃত্যুর খবর জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন অনুজের ঘনিষ্ঠ বন্ধু, কাস্টিং ডিরেক্টর রূপেশ সোনার।

তিনি বলেন, “এখনো বিশ্বাস করতে পারছি না যে, তুমি আর আমাদের মাঝে নেই। তুমি শুধু আমার বন্ধু ছিলে না, ছোট ভাইয়ের মতো ছিলে। একসঙ্গে কত কাজ করার পরিকল্পনা ছিল! তোমার শুরুর দিকের লড়াইগুলো নিজের চোখে দেখেছি, তোমার এগিয়ে চলার সাক্ষী হয়েছি। জীবন সত্যিই অনিশ্চিত। এত তাড়াতাড়ি তুমি চলে গেলে, বিষয়টা মেনে নেওয়া হৃদয়বিদারক। খবরটা এখনো অবাস্তব মনে হচ্ছে। ভাই, তুমি সব সময় আমাদের স্মৃতিতে থাকবে। শান্তিতে থেকো।”

অনুজের মৃত্যুর বিষয়ে রূপেশ বলেন, “রাতে ঘুমাতে গিয়ে সকালে আর ওঠেনি—খবরটি শুনে স্তব্ধ হয়ে গেছি। গত শনিবার ওর মা ও ভাইসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। তখন জানতে পারি, অনুজের খিঁচুনি হয়েছিল এবং ওই অবস্থাতেই ওর মৃত্যু হয়।”

খানিকটা ব্যাখ্যা করে রূপেশ বলেন, “অনুজ খুব ভোরে ঘুম থেকে উঠত। প্রতিদিন ভোর সাড়ে ৪টায় ওঠে শরীরচর্চা ও জগিংসহ প্রতিদিনের কাজগুলো করত। কিন্তু সেদিন সকালে ও আর ওঠেনি। ভোর সাড়ে চারটায় ওর অ্যালার্ম বেজেছিল। ওর মা যখন ওকে ঘুম থেকে ডাকার জন্য ঘরে যান, তখন দেখেন—অনুজ আর বেঁচে নেই।”

অনুজ ঠাকুর অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে—‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাত জন্ম কা’, ‘বিন্দ বনুঙ্গা ঘোড়ি চাধুঙ্গা’, ‘মহিসাগর’ প্রভৃতি।

বিষয়:অনুজ ঠাকুর ঘুমের ভেতর মৃত্যু হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…