চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী রাফিনার কৃতিত্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ২০, মে ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী রাফিনা, একাডেমিক সাফল্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘১৫ তম ন্যাশনাল কলেজ স্টুডেন্ট মার্কেট সার্ভে অ্যান্ড এনালাইসিস কম্পিটিশনে’ প্রথম পুরস্কার অর্জন করেছেন চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দা রাফিনা ও তার দল।

চীনের গুইঝো প্রদেশের গুইঝো বিশ্ববিদ্যালয়ে ১৬ থেকে ১৯ মে, এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে সমগ্র চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩০৩ টি দলে ১,৫০০ জনেরও অধিক সংখ্যক দেশি-বিদেশি শিক্ষার্থী এবং শিক্ষক অংশগ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুইঝো বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ওয়াং জিনরং। এ ছাড়া অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির গুইঝো প্রাদেশিক কমিটির শিক্ষা কর্ম কমিটির উপ-সচিব লি জুন, চাইনিজ সোসাইটি অফ কমার্শিয়াল স্ট্যাটিস্টিক্সের সভাপতি জিন ইয়ংজিন, ন্যাশনাল কলেজ স্টুডেন্ট মার্কেট সার্ভে অ্যান্ড অ্যানালাইসিস কম্পিটিশনের আয়োজক কমিটির পরিচালক, রেনমিন ইউনিভার্সিটি অফ চায়নার অধ্যাপক, গুইঝো ইউনিভার্সিটির পার্টি কমিটির উপ-সচিব ঝাং জি, গুইঝো ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ওয়াং জিনরংসহ সংশ্লিষ্ট বিজ্ঞজনেরা উপস্থিত ছিলেন।

Banglabid

চীনে অধ্যায়নরত মাস্টার্সের দেশি-বিদেশি ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে প্রতিবছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দল তাদের গবেষণা ও সুনির্দিষ্ট বিষয়ের ওপর তথ্যাবলী উপস্থাপন করে। “সার্ভে এন্ড রিসার্চ অন পাবলিক অ্যাওয়ারনেস এন্ড এক্সেপটেন্স অফ শিয়া বাটার” বিষয় উপস্থাপনার মাধ্যমে সৈয়দা রাফিনা ও তার টিম প্রথম স্থানের পুরস্কার অর্জন করে।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে চীন সরকারের আমন্ত্রনে চীনে দুই সপ্তাহের জন্য শিক্ষা সফর করেন সৈয়দা রাফিনা।
ঢাকায় চীনা ভাষা শিক্ষাগ্রহণ কালে ২০১৯ সালের আগস্টে এই আমন্ত্রণ জানানো হয়। একই বছরের সেপ্টেম্বর মাসে চীনের সানডং ইউনিভার্সিটি এন্ড টেকনোলজি নামের বিশ্ববিদ্যালয়ে “ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক ” বিষয়ে অনার্স করার জন্য পুনরায় চীনে চলে যান।

করোনাকালীন সময়ে চীনে অবস্থান করে পড়াশোনা চালিয়ে যান এবং চার বছর মেয়াদি অনার্স সম্পন্ন করেন। পরে মাস্টার্স করার জন্য চলে যান নানজিং প্রদেশের নানজিং বিশ্ববিদ্যালয়ে। চলতি বছরের জুলাই মাসে তার মাস্টার্স সম্পন্ন হবে। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে, সৈয়দ রাফিনা সিনিয়র সাংবাদিক সৈয়দ সফি’র কনিষ্ঠ কন্যা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনসৈয়দা রাফিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিটের আদেশ আগামীকাল

পরবর্তী

লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে ২ জনের মৃত্যু

পরবর্তী
দুই ব্যক্তির ছবি, লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে ২ জনের মৃত্যু

নির্বাচনী সভায় বক্তা ও উপস্থিত নেতারা, প্রয়োজনীয় সংস্কার দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চাই: রফিকুল ইসলাম

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT