২ নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করে বালিচাপা দেওয়ার অভিযোগ

নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার অভিযোগের প্রেক্ষাপটে ধ্বংসস্তূপ ও সৈন্যদের উপস্থিতি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
গাজায় এবার ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে ২ জন নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা ও মরদেহ বুলডোজার দিয়ে বালিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
আল-জাজিরায় সম্প্রচার করা একটি ভিডিওচিত্রে দেখা গেছে, উপকূল বরাবর একটি খোলা এলাকা দিয়ে হেঁটে উত্তর গাজায় ফিরে যাওয়ার চেষ্টা করার সময় ইসরায়েলি সৈন্যরা ২ জন নিরস্ত্র ফিলিস্তিনিকে কাছ থেকে গুলি করছেন।
তাদের একজন সাদা কাপড় উঁচিয়ে বারবার বোঝানোর চেষ্টা করছিলেন যে তারা অপরাধী নন। তাদের হত্যার পর বুলডোজার দিয়ে মরদেহ বালিচাপা দেয় ইসরায়েলি বাহিনী।
এই ঘটনার কঠোর নিন্দা জানিয়ে হামাস বলেছে, এর মাধ্যমে আবারও প্রমাণ হলো ইসরায়েল কতটা বর্বর ও ফ্যাসিবাদী আচরণ করছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






