চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণবাদী আচরণে উদিনেসের এক সমর্থক আজীবন নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইতালিয়ান লিগ সিরি আ’তে বর্ণবাদের শিকার হয়েছেন এসি মিলান ও ফ্রান্সের গোলকিপার মাইক ম্যাগনান। প্রতিবাদে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। ঘটনায় মিনিট দশেক খেলা বন্ধ থাকার পর আবারও বল মাঠে গড়ালে ম্যাচ ৩-২ গোলে জেতে মিলান। ঘটনায় বর্ণবাদের বিরুদ্ধে নতুন করে সোচ্চার হয়েছে ফুটবলবিশ্ব। যে সমর্থকদের আচরণে মাঠ ছেড়েছিলেন ম্যাগনান, সেই উদিনেসের এক সমর্থককে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

বিবৃতি দিয়ে সোমবার উদিনেস জানায়, ‘এসি মিলানের খেলোয়াড় মাইক ম্যাগনানের সঙ্গে বৈষম্যমূলক আচরণের জন্য দায়ী প্রথম লোকটিকে আমরা শনাক্ত করতে পেরেছি। লোকটিকে উদিনেস কালসিওর ম্যাচে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা দ্রুতই কার্যকর হবে।’

‘আমরা বিশ্বাস করি যে, ফুটবল বা সমাজে বর্ণবাদের কোনো স্থান নেই। এমন একটি স্পষ্ট বার্তা সকলের নিটক পৌঁছে দিতে এ ধরনের শক্তিশালী পদক্ষেপগুলো প্রয়োজন। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করতে এবং শাস্তিট আওতায় আনতে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছি।’

শনিবার উদিনেসের বিপক্ষে মিলানের ম্যাচের সময় ঘটনাটি ঘটে। ম্যাচ শুরুর আধাঘণ্টা পর ম্যাগনান জানান, উদিনেসের কিছু দর্শক তাকে উদ্দেশ্য করে বারবার বর্ণবাদী দুয়োধ্বনি দেয়া শুরু করেছে। এক পর্যায়ে তিনি মাঠ থেকে উঠে যান। স্বল্প বিরতির পর আবার ম্যাচ শুরু হয়।

বর্ণবাদের শিকার হওয়ার পর ম্যাগনান ইতালির ফুটবল কর্তৃপক্ষকে তা বন্ধে কঠোর হতে অনুরোধ করেছিলেন। ২৮ বর্ষী তারকা বলেছিলেন, ‘আপনারা যদি কঠোর না হন, তবে ধরে নিতে হবে, আপনারাও এর সঙ্গে জড়িত।’

ইতালি এবং ইউরোপে এ সমস্যা বেশ প্রকট আকার ধারণ করেছে। এর আগে নাপোলির নাইজেরিয়ান তারকা ভিক্টর ওসিমেন বর্ণবাদের শিকার হয়েছিলেন। ভিনিসিয়াস জুনিয়র, কলিদু কৌলিবালি, আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো আঙ্গিসো, ব্রুনো গুইমারেইসসহ অনেকেই বর্ণবাদের শিকার হন প্রায়ই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিউদিনেসেএসি মিলানম্যাগনানলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

চালু হলো বাংলা কিউআর, এক কোডেই সব ডিজিটাল লেনদেন

জুলাই ১, ২০২৬

হবিগঞ্জে লটকন ও মিশ্র ফলবাগান করে সফলতা

জুলাই ১, ২০২৬

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জুলাই ১, ২০২৬

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

জুলাই ১, ২০২৬

দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT